Skip to content

গম্ উপদেজ্ 22

22
1সয়-সাগোজ্যে ধন পানাত্তুন্ সুনাঙ্ বেঈ লনা গম্;
রূবো আর সনাত্তুন্ অন্যজনর কোচ্‌পানা পানা গম্।
2তাগোয়্যে-নাঢা এক্কান পৌইদ্যেনে সং সং-
লগেপ্রভু তারারে বেক্কুনোরে বানেয়্য।
3উজিয়ারবলা মান্‌জ্যে দজা দেগিনে আশ্রয় নেযায়,
মাত্তর্ ভুল্ মানুচ্চুনে দজা দেগিনেয়ো চলন্
আর সেনত্তে সাজা পান্। 4নম্রগান আর লগেপ্রভু উগুরে ভোক্তিবলা দর্
ধন, সর্মান আর জিংকানি আনে।
5কুজুরো মান্‌জ্যর পধেদি থাইদ্যে কাদা আর ফাল্,
মাত্তর্ তে নিজোরে উজিয়ারে রাগায়
তে সিয়েনিত্তুন্ দূরোত্ থায়।
6ঝি-পুয়োগুনোর দরকার মজিম্ তারারে শিক্ষ্যে দুয়ো,
তে বুড়ো ওই গেলেয়ো সিয়েনত্তুন্ সুরি ন-যেবঅ।
7নাঢা মান্‌জ্য উগুরে তাগোয়্যেবো সদ্দার্ অয়,
আর সুদি টেঙা নিয়েবো দিয়্যেবোর চাগর্ অয়।
8যে মানুচ্চো বজং বীজি ফেলায় তে দজার্ ফসল কাবিবো;
তে রাগে যে অত্যেচারানি গরে সিয়েনি থামেই যেবঅ।
9যে দানবলা মানুচ্চো তা হানা ভাগত্তুন্ নাঢা মানচ্চুনোরে দে
তে বর্ পেবঅ।
10নিন্দে গুরিয়্যেবোরে ধাবেই দুয়ো, হাঙেলেত্যেয়ো দূর্ অবঅ;
কোল্-কোজ্যে আর অগমান থুম্ ওই যেবঅ।
11যে মানুচ্চো গম্ মনান্ কোচ্‌পায় আর দোয়্যে-মেয়্যে কধাবাত্তা কয়
তে রাজার সমাজ্যে অয়।
12লগেপ্রভু জ্ঞানান্ রোক্ষ্যে গরে,
মাত্তর্ তে অবিশ্বেজিগুনোর কধা -বাত্তানি ফোলেই ন-দে।
13আল্‌সি মান্‌জ্যে কন্, “বারেদি সিংহ আঘে,
পদথ্ গেলে মুই মুরি যেম্।”
14বেশ্যেমিলের্ কধাবাত্তানি যেন গভিন্ গাদ ধোক্ক্যেন;
যে মানুচ্চো লগেপ্রভুর রাগর্ মানুচ্ তে সে ভিদিরে পুরিবো।
15ঝি-পুয়োগুনো মনত্ ভুলানি যেন ন-থায়,
মাত্তর্ শাজনর্ লাদিবো তাত্তুন্ দূর্ গুরি দে।
16ধন পেবাত্তে যে মানুচ্চো নাঢা মান্‌জ্য উগুরে অত্যেচার গরে
বা যে মানুচ্চো তাগোয়্যেগুনোরে দান গরে
তারার দ্বিয়ো জনর্ অভাব অয়।
জ্ঞানী মান্‌জ্যর উপদেজ্
17জ্ঞানীগুনোর কধানি শুনো, তারা যিয়েনি কোইয়োন সিয়েনি শুনো;
মুই তরে যে শিক্ষ্যেনি দুয়োং সিয়েনি তুই মনযোগ দে।
18সে শিক্ষ্যেগান তঅ মনত্ রাগেলে তুই সুগি অবে;
সিয়েন নিত্য তঅ মুয়োনত্ থোক্।
19তুই যেনে লগেপ্রভু উগুরে বিশ্বেজ্ গুরি পারচ্
সেনত্তে মুই এচ্চ্যে তরে, তরে ইয়েনি বেক্কানি জানেলুং।
20সল্লা আর জ্ঞান পৌইদ্যেনে মুই কি তত্তে
ত্রিশছান্ উপদেজ কধা ন লেগং?
21মুই কি তরে সত্য আর বিশ্বেজ্ গরেদে কধা শিক্ষ্যে ন-দুয়োং,
যেনে তুই তারা ইদু সিয়েনি দি পারচ্
যিগুনে তরে পাদেয়োন?
(১)
22এক্কো মানুচ্ অসহায় বিলিনে জোর্ গুরি তা জিনিসছানি ন-নেযেয়ো,
আর বিচের-জাগাত্ অভাবীর সর্বনাশ ন-গোজ্য;
23কিত্তে লগেপ্রভু মাম্‌লাত্ তারার তপ্পে নিবো,
আর যিগুনে তারা জিনিসছানি কাড়ি নেযান্
তে তারা পরাণান্ কাড়ি নিবো।
(২)
24মেজাজ্ গরম মান্‌জ্য লগে দাংগুত্ব ন-গোজ্য;
যে সহজে রাগ্ তুলে তা সমারে ন-মিজেয়ো।
25সিয়েন গুরিলে তুই তা ধোক্ক্যেন আঢাউদো গরানা শিগিবে
আর নিজোরে ফালত্ ফেলেবে।
(৩)
26আঢত্ আত্ রাগেইনে কারর্ উদোজ্যে টেঙার্ জাবিন্ ন-ওয়ো;
27তুই যুনি সিগুন শুজি ন-পারচ্
সালে তঅ কিয়্যেগান তলেত্তুন্
তঅ বিচ্চোন্নোয়ো কাড়ি নেযা অবঅ।
(৪)
28তর্ পূরোণি মানুচ্চুনে দুযিগানর যে চিহ্নো-পাত্তরুন্
থিদেবর্ গুরি যেইয়োন্,
সে চিহ্নোগান তুই সোরেই ন-দিচ্।
(৫)
29তুই কি এধোক্ক্যেন কনঅ মান্‌জ্যরে দেখ্যচ্
যে কাবিল্ আঢ্‌তোই কাম্ গরে?
তে রাজাগুনোত্তে কাম্ গুরিবো,
সাধারণ মানুচ্চুনোর অধীনোত্ কাম্ ন-গুরিবো।
(৬)