গম্ উপদেজ্ 18
18
1যে মানুচ্চো নিজোরে সমাজত্তুন্ ফারগ্ গুরি রাগায়
তে নিজো আওজ্চান পূরেবাত্তে চায়,
আরে সিয়েনি বুদ্ধিগোজ্যে সল্লানির উল্লোমি অয়।
2বিবেচনানেইয়্যে মান্জ্যে গম্-ভান্ন্যেই বুঝোনা পৌইদ্যেনে
কনঅ হুজি ন-পায়,
মাত্তর্ নিজো কধাগান ফগদাং গুরিবাত্তে হজি পায়।
3পাজিগানিয়ে ডাগি আনে ঘিনেনা
আর অসর্মানানে ডাগি আনে ইংসে-নিন্দে।
4মান্জ্যর মুয়ো কধানি যেন মাদি গভিনোত্ থেইয়্যে পানি,
মাত্তর্ জ্ঞানি মান্জ্যর মুয়ো কধানি
যেন পয়নালাত্তুন্ নিগিলি এচ্চ্যে গঙার পানি।
5দুষি মান্জ্যর তপ্পে লনা ঠিগ্ নয়,
সেক্কে নিদ্দুযিবো উগুরে অবিচের্ গরা অয়।
6জ্ঞান নেইয়্যেবোর কধালোই মগদ্দমা অয়,
আর তা কধানিত্তে তাত্তুন্ মার্ হা পড়ে।
7বিবেচনানেইয়্যেবোর মুয়োন তার দজার্ কারন;
তা কধালোই তা জিংকানিগান ফালত্ পড়ে।
8ইংসে-নিন্দের্ কধানি সুয়োত্ ওইয়্যে হানা ধোক্ক্যেন্,
মান্জ্যর মন গভিনোত্ সিয়েন লামে।
9যে নিজো কামত্ আল্সেমি গরে তে ভস্তগুরিয়্যে ভেই।
10লগেপ্রভুর দরমর ঘর ধোক্ক্যেন্;
গোজেন ভক্ত মান্জ্যে সিয়েনত্ যেইনে রোক্ষ্যে পায়।
11তাগোয়্যেগুনোর ধন তারার দেবাল্-ঘিজ্যে শঅর;
তারার ধনানরে তারা মনে গরন্ রোক্ষ্যেগুরিয়্যে দেবাল্। 12মান্জ্যর মনর্ বাড়্বো গরানাগানে ভস্ত অনা ডাগি আনে,
মাত্তর্ নম্রগানে সর্মান আনে।
13শুনিবার আগেদি যে মানুচ্চো জোব্ দে
তার্ তপ্পে সিয়েন ভুলো কাম আর লাজর্ কধা।
14অসুগো অক্তত্ মন বলানে মান্জ্যরে ধুরি রাগায়,
মাত্তর্ ভাঙা মনান্ কন্না সোজ্য গুরি পারে?
15যিবের মনত্ বিচেরবুদ্ধি আঘে তে জ্ঞান পায়,
আর জ্ঞানীগুনোর্ কানানিয়ে জ্ঞানানি তগায়।
16বক্শিজ্চানিয়ে মান্জ্যত্তে পথ বানেই দে
আর দাঙর্ মানুচ্চুনো মুজুঙোত্ তারে হাজির্ গুরিনে।
17মগদ্দমা চলিবার অক্তত্ যে পত্তমে নিজোর তপ্পেদি কধা কয়
তা কধাগান সত্য বিলিনে মনে অয়,
যেদক্কন সং আর এক্কো এইনে তারে পুযোর্ ন-গরে।
18পোরোক্ক্যে চেইনে কোল্-কোজ্যেগানি থামা অয়
আর দ্বিবে বোলি তপ্পে ভিদিরে মিমাংসা গরা অয়।
19ভেইলোই অগমান্ ওইয়্যে ভেই
দরমর শঅরত্তুন্ বেশ্ দর;
আর কোল্-কোজ্যে রাজঘর গেদোর দরমর লাগাড়াবো ধোক্ক্যেন্।
20মানুচ্ তা কধালোই যিয়েনি পায়
সিয়েনিলোই তা মনান্ ভুরি যায়;
তা কধানিলোই তে যিয়েনি পায় সিয়েনিয়ে তারে মনান্ বুঝোই।
21মুয়ো কধানি উগুরে নির্ভর গরে জিংকানি আর মরণান;
যিগুনে যগাজ্যে কধা কবাত্তে গম্ পান তারা সিয়েনর ফল পেবাক্।
22যে মানুচ্চো মোগ্ পায় তে বর্ পায়
আর লগেপ্রভুত্তুন্ দোয়্যে পায়।
23নাঢা মান্জ্যে দোয়্যে পেবাত্তে কোজোলি গরন্,
মাত্তর্ তাগোয়্যেবো অগমানে দরমর গুরি জোব্ দে।
24যিবের সমাজ্যে বেশ্ তার দজা ঘুদি যেই পারে,
মাত্তর্ এমন্ সমাজ্যে আগন যে ভেইয়োত্তুন্অ বেশ্ বিশ্বেজি।
Copyright © 2021 Bangladesh Bible Society