গম্ উপদেজ্ 16
16
1মান্জ্যে মনে মনে সল্লা গরন্,
মাত্তর্ মুয়োন্দি সিয়েনি ফগদাং গুরিবার খেমতা
লগেপ্রভুত্তুন্ এজে।
2মান্জ্যর বেক্ পথ্তানি তার নিজো ইদু নিদ্দুযি,
মাত্তর্ লগেপ্রভু তা
উদ্দেশ্যগানি মাবি চায়।
3তুই যিয়েনি গুরিদে সাৎ সিয়েনির ভারান্ লগেপ্রভু উগুরে ছাড়ি দে;
সেক্কে তঅ সল্লাগান ফলিবো।
4লগেপ্রভু বেক্কানি বানেয়্যে
তারার যার্ যার্ উদ্দেশ্য মজিম্;
পাজিগুনোরেয়ো তে দুদ্দশা-দিনোত্তে ঠিগ্ গুরি রাগেয়্যে।
5যিগুনোর মনানি বাড়্বো তারারে বেক্কুনোরে লগেপ্রভু ঘিনাই;
তুমি ঘেচ্চেকগুরি হবর্ পঅ তারা সাজা পেবাক্কে পেবাক্।
6বিশ্বেজ্ আর সততালোই অন্যেয়ানি দূর্ গরা যায়;
লগেপ্রভু উগুরে ভোক্তিবলা দরে মান্জ্যে ভান্ন্যেয়ত্তুন্ সুরি যান।
7মান্জ্যর জিংকানি চেইনে যেক্কেনে লগেপ্রভু হুজি অয়
সেক্কেনে তে তার শত্রুগুনোরেয়ো তা সমারে গমেডালে বজত্তি গরায়।
8অন্যেয় বিচের গুরিনে সয়-সাগোজ্যে পানাত্তুন্
ন্যায়বিচের গুরিনে এক্কেনা পানায়ো গম্।
9মান্জ্যে মনে মনে নিজো পথ্তান পৌইদ্যেনে সল্লা গরন,
মাত্তর্ তা টেঙ পোইদ্যেবো লগেপ্রভু চালায়।
10রাজার মুয়োনত্ বিচেরর ন্যায্য রায় থায়;
তা কধাগান ন্যায়বিচেরর্ বিরুদ্ধে ন-যায়।
11যগাজ্যে পাল্লাবো আর মাপ্পান্ লগেপ্রভুর;
থৈল্যেবোর ঠিগ্ শিলুন তা চোগেদি গম্।
12রাজার তপ্পে অন্যেয় কাম গরানা এক্কান জঘন্য বেপার,
কিত্তে ন্যায় কাম গুরিনে সিংহাসনান্ থির্ থায়।
13সত্য কধা কোইয়্যে মুয়োনিয়ে রাজাগুনোরে ফুত্তি দে;
যে মানুচ্চো সত্য কধা কয় রাজাগুনে তারে কোচ্পান।
14রাজার রাগ্কান মরণ দূতো ধোক্ক্যেন্,
মাত্তর্ জ্ঞানী মান্জ্যে সে রাগ্কান থামেই দুয়োন।
15রাজা হুজি অলে জিংকানিগান বাঁজে;
তার দোয়্যেগান হরান্যে মেঘ ধোক্ক্যেন্।
16সনাত্তুন্ বেশ্ জ্ঞান পানা কত্তমান্ গম্!
আর রূবোত্তুন বেশ্ বিচের বুদ্ধি পানা কত্তমান্ গম!
17ভান্ন্যেয়ত্তুন্ সুরি যানাগান অলঅ গম্ মান্জ্যর জিংকানির পথ;
যে মানুচ্চো তা জিংকানির পধ ইন্দি খিয়েল রাগায়
তে তা পরাণান্ রোক্ষ্যে গরে।
18বাড়্বোগানে ভস্ত গরে আর বাড়্বো মনানিয়ে পতন্ আনে।
19বাড়্বোগুনো সমারে লুদেয়্যে পযাপিরানি ভাগ গুরি নেযানাত্তুন্
নম্র মনভাবপোই অত্যেচারীগুনো লগে থানা বোউত্ গম্।
20যে মানুচ্চো গোজেনর কধা শুনে তার ভালেদি অয়,
আর যে লগেপ্রভু উগুরে বিশ্বেজ্ গরে তে বর্ পেইয়্যে।
21যিবের মনত্ জ্ঞান আঘে তারে বুদ্ধিবলা কুয়ো অয়,
আর মিদে মিদে কধালোই কাররে শিগেলে তার জ্ঞান বাড়ে।
22যিবের বুদ্ধি আঘে সে বুদ্ধিগান তাইদু জিংকানির পয়নালা ধোক্ক্যেন্;
বাজে-বিবেক্ মান্জ্যর ভুল্ কামানি তারার সাজা।
23জ্ঞানী মান্জ্যর মনানে তা মুয়োনরে পরিচালনা গরে,
সেক্কে তা শিক্ষ্যেলোই অন্যগুনোর জ্ঞান বাড়ে।
24মিদে কধা মু বাহ্ ধোক্ক্যেন্;
মনানত্তে সিয়েন মধুর আর কিয়্যেগানরে গম্ রাগায়।
25এক্কান পথ আঘে যিয়েনে মান্জ্য চোগেদি ঠিগ্ বিলিনে মনে অয়,
মাত্তর্ সে পথ্তান পরেদি আগেদে মরনান্।
26পেট্ পরায় মান্জ্যরে কাম্ গরায়;
তা পেট্ পুড়োনাগানে তারে কাম্ গুরিবাত্তে বাধ্য গরে।
27চিগোন মন মানুচ্ বজং কাম গুরিবাত্তে কুজুরোমি গরে;
তা কধাবাত্তানি পুড়ি দেদে আগুনো ধোক্ক্যেন্।
28যে মানুচ্চো কুজুরো তে কোল্-কোজ্যে বাজায়,
আর যে মানুচ্চো ইংসে-নিন্দে গরে তে দাংগুত্ব ভাঙি ফেলায়।
29অত্যেচারী মান্জ্যর জিংকানিগান দেগিনে অন্যগুনে লুভোত্ পড়ন্,
আর বজং পধেদি যান।
30যে মানুচ্চো চোগো ইজিরে দে তে কুজুরোমি গরে;
যে মানুচ্চো ঠুট্তো বেঙা গরে তে বজং কাম গুরিবো বিলিনে ঠিগ্ গোজ্যে।
31পাগানা চুল অলদে দোল্ অনার মুকুট;
গোজেন উগুরে ভোক্তিবলা জিংকানি কাদেইনে সিয়েন পাহ্ যায়।
32যে সহজে রাগ ন-গরে তে যোদ্ধাত্তুন্অ গম্;
যে শঅর্ জিদি নেযায় তাত্তুন্অ বেশ্
যে নিজোরে দোঙেই রাগায় তে গম্।
33মান্জ্যে পোরোক্ক্যে চান,
মাত্তর্ সিয়েনর জোব্পান লগেপ্রভু ঠিগ্ গরে।
Copyright © 2021 Bangladesh Bible Society