Skip to content

গণাণা 26

26
দ্বিবার মানুচ্‌ গণানা
1ভানাগান্ থামেই যানার্‌ পরেদি লগেপ্রভু মোশি আর ধর্মগুরু হারোণর পূঅ ইলীয়াসররে কলঅ, 2“ইস্রায়েলীয়গুনো ভিদিরে যিগুনোর বয়স কুড়ি বা তাত্তুন্‌ বেশ্‌, অত্তাৎ যিগুনে যুদ্ধোত্‌ যেবার্‌ অক্ত ওইয়োন, গোর্‌বো মজিম তুমি তারার্‌ সোংখ্যেগুন্‌ গুণি লঅ।” 3সেনত্তেই যিরীহোর উই কিত্যেদি যর্দন গাঙর্‌ পাড়ত্‌ মোয়াবর যে সং জাগাগান্‌ আঘে সিয়েনত্‌ ধর্মগুরু ইলীয়াসরে আর মোশি নেতাগুনোরে কলাক্, 4“লগেপ্রভু মোশিরে যে উগুমান দিয়্যে সেই মজিম তুমি কুড়ি বজর্‌ বা তাত্তুন্‌ বেশ্‌ বয়জর্‌ মরদ্‌ মানুচ্চুনোরে গুণি লঅ।”
যে ইস্রায়েলীয়গুনে মিসর দেজত্তুন্‌ নিগিলি এচ্চ্যন্‌ মানুচ্‌ গুণিবার্‌ অক্তত্ তারার্‌ নাঙানি লেগা ওইয়্যে।
5ইস্রায়েলর পত্তম পূঅ রূবেণর বংশধর: ইগুনে অলাক হনোকত্তুন্‌ হনোকীয় বংশ, পল্লুত্তুন্‌ পল্লুয়ীয় বংশ, 6হিষ্রোণত্তুন্‌ হিষ্রোণীয় বংশ আর কর্মীত্তুন্‌ কর্মীয় বংশ। 7ইগুনে রূবেণ-গুট্টির নানান্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর্‌ সোংখ্যে অলাক তেতাল্লিশ আজার্ সাতশ ত্রিশজন। 8পল্লুর পূঅবো নাঙান্‌ অলঅ ইলীয়াব, 9আর ইলীয়াবর পূঅগুনোর নাঙানি অলঅ নমূয়েল, দাথন আর অবীরাম। এই দাথন আর অবীরামে অলদে ইস্রায়েলীয়গুনোর সেই দ্বিজন নেতা যিগুনে মোশি আর হারোণর বিরুদ্ধে থিয়েয়োন। আরঅ কোরহর দল্লো যেক্কে লগেপ্রভুর বিরুদ্ধে থিয়েইয়্যে সেক্কে ইগুনেয়ো সেই দল ভিদিরে এলাক্। 10কোরহ সমারে এই দ্বিজনরেয়ো পিত্‌থিমীয়ানে আ গুরিনে গিলি ফেল্যে; আর কোরহর দল্লোর দ্বিশ পঞ্চাশ জন আগুনোত্‌ পুড়ি মুরি যেইয়োন। ইগুনে ইস্রায়েলীয়গুনোত্তে উঝিয়ার্‌ গুরিবার্‌ চিহ্নো ওই রলাক। 11মাত্তর্‌ কোরহর পূঅগুনে সেই সময়োত্‌ ন-মরন।
12শিমিয়োনোর বংশধর: ইগুনে অলাক নমূয়েলত্তুন্‌ নমূয়েলীয় বংশ, যামীনোত্তুন্‌ যামীনীয় বংশ, যাখীনত্তুন্‌ যাখীনীয় বংশ, 13সেরহত্তুন্‌ সেরহীয় বংশ আর শৌলত্তুন্‌ শৌলীয় বংশ। 14ইগুনে শিমিয়োন-গুট্টির নানান্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক বাইশ আজার্ দ্বিশত জন।
15গাদের বংশধর: ইগুনে অলাক সিফোনত্তুন্‌ সিফোনীয় বংশ, হগিত্তুন্‌ হগীয় বংশ, শূনিত্তুন্‌ শূনীয় বংশ, 16ওষ্ণিত্তুন্‌ ওষ্ণীয় বংশ, এরিত্তুন্‌ এরীয় বংশ, 17আরোদত্তুন্‌ আরোদীয় বংশ আর অরেলিত্তুন্‌ অরেলীয় বংশ। 18ইগুনে গাদ-গুট্টির মানুচ্চুনোর নানান্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক চোল্লিশ আজার্ পাঁচশত জন।
19-20যিহূদার বংশধর: ইগুনে অলাক শেলাত্তুন্‌ শেলায়ীয় বংশ, পেরসত্তুন্‌ পেরসীয় বংশ আর সেরহত্তুন্‌ সেরহীয় বংশ। যিহূদার আরঅ্‌ দ্বিবে পূঅর্‌ নাঙানি এলদে এর আর ওনন। ইগুনে আগেন্দি কনান দেজত্‌ মুরি যেইয়োন। 21পেরসর বংশধরুনোর বংশ অলাক হিষ্রোণত্তুন্‌ হিষ্রোণীয় বংশ আর হামূলত্তুন্‌ হামূলীয় বংশ। 22ইগুনে যিহূদা-গুট্টির নানান্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক্‌ ছিয়োত্তোর্‌ আজার্ পাঁচশত জন।
23ইষাখরর বংশধর: ইগুনে অলাক তোলয়ত্তুন্‌ তোলয়ীয় বংশ, পূয়ত্তুন্‌ পূনীয় বংশ, 24যাশূবত্তুন্‌ যাশূবীয় বংশ আর শিম্রোণত্তুন্‌ শিম্রোণীয় বংশ। 25ইগুনে ইষাখর-গুট্টির নানান্‌ জাদর্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক চৌষট্টি আজার্ তিনশত্‌ জন।
26সবূলূনোর বংশধর: ইগুনে অলাক সেরদত্তুন্‌ সেরদীয় বংশ, এলোনত্তুন্‌ এলোনীয় বংশ আর যহলেলত্তুন্‌ যহলেলীয় বংশ। 27ইগুনে সবূলূন-গুট্টির নানান্‌ জাদর্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক ষায়েট্‌ আজার্ পাঁচশত্‌ জন।
28মনঃশি আর ইফ্রয়িমোর সংমোধ্যেন্দি যোষেফর বংশধর: 29মনঃশির বংশধরুনোর বংশ অলাক্‌ মাখীরত্তুন্‌ মাখীরীয় বংশ আর গিলিয়দত্তুন্‌ গিলিয়দীয় বংশ। গিলিয়দে অলদে মাখীরোর পূঅ। 30গিলিয়দর বংশধরুনোর বংশ অলাক ঈয়েষরত্তুন্‌ ঈয়েষরীয় বংশ, হেলকত্তুন্‌ হেলকীয় বংশ, 31অস্রীয়েলত্তুন্‌ অস্রীয়েলীয় বংশ, শেখমত্তুন্‌ শেখমীয় বংশ, 32শিমীদাত্তুন্‌ শিমীদায়ীয় বংশ আর হেফরত্তুন্‌ হেফরীয় বংশ। 33হেফরর পূঅ সলফাদর কনঅ পূঅ ন-এলাক্, বানা এলাক্কে ঝি। সেই ঝিগুনোর্‌ নাঙানি অলঅ মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা আর তির্সা। 34ইগুনে মনঃশি-গুট্টির নানান্‌ জাদর্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর্‌ সোংখ্যে অলাক বায়ুন্নো আজার্ সাতশত্‌ জন। 35ইফ্রয়িমোর বংশধরুনোর বংশ অলাক শূথলহত্তুন্‌ শূথলহীয় বংশ, বেখরত্তুন্‌ বেখরীয় বংশ আর তহনত্তুন্‌ তহনীয় বংশ। 36শূথলহর বংশধরুনোর বংশ অলাক এরণত্তুন্‌ এরণীয় বংশ। 37ইগুনে ইফ্রয়িম-গুট্টির মানুচ্চুনোর নানান্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর্‌ সোংখ্যে অলাক বোত্রিশ আজার্ পাঁচশত জন। বংশ মজিম ইগুনে এলাক যোষেফর বংশধর।
38বিন্যামীনোর বংশধরুন: ইগুনে অলাক বেলাত্তুন্‌ বেলালীয় বংশ, অস্‌বেলত্তুন্‌ অস্‌বেলীয় বংশ, অহীরামত্তুন্‌ অহীরামীয় বংশ, 39শূফমত্তুন্‌ শূফমীয় বংশ আর হূফমত্তুন্‌ হূফমীয় বংশ। 40অর্দ আর নামানর মাধ্যমে বেলার বংশধরুনোর বংশ অলাক অর্দত্তুন্‌ অর্দীয় বংশ আর নামানত্তুন্‌ নামানীয় বংশ। 41ইগুনে বিন্যামীন-গুট্টির মানুচ্চুনোর নানান্‌ জাদর্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক পাঁচচোল্লিশ আজার্ ছয়শত জন।
42দানর বংশধরুন: ইগুনে অলাক শূহমত্তুন্‌ শূহমীয় বংশ। ইগুনে অলাক দান-গুট্টির মানুচ্‌। 43ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক চৌষট্টি আজার্ চেরশত জন।
44আশেরর বংশধর: ইগুনে অলাক যিম্নত্তুন্‌ যিম্নীয় বংশ, যিস্‌বিত্তুন্‌ যিস্‌বীয় বংশ বরিয়োত্তুন্‌ বরিয়ীয় বংশ। 45বরিয়র বংশধরুনোর বংশ অলাক হেবরত্তুন্‌ হেবরীয় বংশ আর মল্কীয়েলত্তুন্‌ মল্কীয়েলীয় বংশ। 46আশেরর ঝিবোর্‌ নাঙান্‌ অলঅ সারহ। 47ইগুনে আশের-গুট্টির মানুচ্চুনোর নানান্‌ জাদর্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর্‌ সোংখ্যে এলাক্‌ তিপ্পান্ন আজার্ চেরশত্‌ জন।
48নপ্তালির বংশধরুন্‌: ইগুনে অলাক যহসীয়েলত্তুন্‌ যহসীয়েলীয় বংশ, গূনিত্তুন্‌ গূনীয় বংশ, 49যেৎসরত্তুন্‌ যেৎসরীয় বংশ আর শিল্লেমত্তুন্‌ শিল্লেমীয় বংশ। 50ইগুনে নপ্তালি-গুট্টির নানান্‌ জাদর্‌ বংশ। ইগুনো ভিদিরেত্তুন্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে অলাক্‌ পাঁচ্‌চোল্লিশ আজার্ চেরশত্‌ জন।
51গুণি নেযেয়ে ইস্রায়েলীয়োগুনোর বেক্কুনে ওইয়োন ছয়লাখ এক আজার্ সাতশত ত্রিশজন।
52লগেপ্রভু মোশিরে কলঅ, 53“গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে মজিম দেজ্‌চান্‌ ভাগ গুরি দিয়া পুরিবো যেনে তারা সিয়েনর গিরোজ্‌ অন্‌। 54যে গুট্টিবোর্‌ মান্‌জ্যর সোংখ্যে বেশ্‌ সেই গুট্টিবোরে বেশ্‌ আর যে গুট্টিবোর মান্‌জ্যর সোংখ্যে কম সেই গুট্টিবোরে কম্‌ জাগা দিয়া পুরিবো। পত্তি গুট্টিত্তুন্‌ তার্‌ গুণি নেযেয়ে মানুচ্চুনোর সোংখ্যে মজিম জাগানির্‌ গিরোজ অবাক্‌। 55কুদু কন্‌ গুট্টিগুনে জাগা পেবাক্‌ সিয়েনি চাম্বা চেইনে ঠিগ্ গরা পুরিবো। পত্তি বংশর পাওনা ভাগ তার্‌ গুট্টির নাঙে দিয়্যে চাগালা ভিদিরে থেবঅ। 56গুট্টির মান্‌জ্যর সোংখ্যে কম ওক্‌ বা বেশ্‌ ওক্‌ চাম্বা চেইনে জাগানি ঠিগ্ গরা পুরিবো।”
57বংশ ইজেবে গুণি নেযেয়ে লেবীয়গুন অলাক্‌ গের্শোনত্তুন্‌ গের্শোনীয় বংশ, কহাৎত্তুন্‌ কহাতীয় বংশ আর মরারিত্তুন্‌ মরারীয় বংশ। 58গের্শোন, কহাৎ আর মরারির বংশধরুনোর বংশ অলাক্‌ লিব্‌নীয় বংশ, হিব্রোণীয় বংশ, মহলীয় বংশ, মূশীয় বংশ আর কোরহীয় বংশ। কহাতের এক বংশধরর নাঙ্‌ অলঅ অম্রাম। 59অম্রামর মোক্কোর নাঙান্‌ অলঅ যোকেবদ। মিসর দেজত্‌ লেবি-গুট্টি ভিদিরে তার জর্ম ওইয়্যে। তা পেদত্‌ অম্রামর্‌ পূঅ হারোণ আর মোশি আর তারার্‌ বোন মরিয়মর জর্ম ওইয়্যে। 60হারোণর পূঅগুনোর নাঙানি অলঅ নাদব, অবীহূ, ইলিয়াসর আর ঈথামর। 61লগেপ্রভু ইদু সুদোমর্‌ বারেন্দি আগুন্দোই পৌইরেগ উৎসর্ব গুরিবাত্তে যেইনে নাদবে আর অবীহূ মুরি যেইয়োন।
62এক মাস বা তাত্তুন্‌ বেশ্‌ বয়জর্‌ লেবীয় মরত্তুনোর্‌ সোংখ্যে এলাক্‌ তেইশ আজার্। ইস্রায়েলীয়গুনো ভিদিরে ইগুনোরে কনঅ জাগাত্‌ অধিকার্‌ দিয়্যে ন-অয় বিলি অন্য ইস্রায়েলীয়গুনো সমারে ইগুনোরে গোণা ন-অয়।
63যিরীহোর উই কিত্যেদি যর্দন গাঙর্‌ পাড়ত্‌ মোয়াবর্‌ সংজাগানত্‌ মানুচ্‌ গুণিবার্‌ সময়োত্‌ মোশি আর ধর্মগুরু ইলিয়াসর এই মানুচ্চুনোরে গুণি নেযেয়ে। 64মাত্তর্‌ মোশি আর ধর্মগুরু হারোণে যেক্কে সিনাই ধূল্যেচর-চাগালাত্‌ ইস্রায়েলীয়গুনোরে গুণি নেযেয়োন সেক্কে এই বেক্‌ মানুচ্চুনে কনজনে তারা ভিদিরে ন-এলাক। 65এই ইস্রায়েলীয়গুনোর্‌ পৌইদ্যেনে লগেপ্রভু কোইয়েদে, তারা হামাক্কায়্‌ ধূল্যেচর-চাগালাত্‌ মারা যেবাক্। আর হামাক্কায় তারা ভিদিরে যিফূন্নির পূঅ কালেব আর নূনোর পূঅ যিহোশূয় বাদে আর কনজনে বাঁজি ন-এলাক্।