Bible App logo
Search Icon

যিশাইয় 15

15
মোয়াব পৌইদ্যেনে লগেপ্রভুর কধা
1মোয়াব পৌইদ্যেনে লগেপ্রভুর কধাগান ইয়েন:
মোয়াব ভিদিরে আর্ নাঙে শঅরান্ আর মোয়াব ভিদিরে কীর শঅরান্ এক রেদো ভিদিরে ভস্ত ওই যেইয়্যে। 2মোয়াব মানুচ্চুনে কানিবাত্তে দীবোন মন্দিরোত্ আর পূজোর অজল্ জাগানত্ উদি যেয়োন। তারা নবো আর মেদবাত্তে আবিলেচ্ গত্তন্। তারার বেক্কুনোর্ মাঢাগুন্ মুড়ো ওইয়্যে আর দাড়িগানিয়ো কাবা ওইয়্যে। 3তারা পধে পধে বস্তা পাদা পিনিনে বেড়াদন্। তারা বেক্কুনে ছাল উগুরে আর শঅর-সংমধ্যে আবিলেচ্ গত্তন্। তারা অমকদ কানাকুদি গত্তন্। 4হিষ্‌বোন আর ইলিয়ালী কানের্; তারার মুয়ো রগুন্ যহস সং শুনো যার্। সেনত্তে মোয়াবর্ সৈন্যগুনেয়ো কানদন্ আর তারার মনানি দরে গির্‌‌‌গিরের্। 5মোয়াবত্তে মঅ মনান কানের্; তা মানুচ্চুনে সোয়র ইন্দি ইগ্লৎ-শলিশীয়া সং ধেই যাদন্। তারা কানদে কানদে লূহীতোর মুড়োমুড়ি পথ্‌তানত্ উদি যাদন্; তারার জাগানি ভস্ত ওইয়্যে বিলিনে তারা আবিলেচ্ গত্তে গত্তে হোরণয়িমর পধেদি যাদন্। 6নিম্রীমর বেক পানিগান বর্‌বাদ দিয়্যে ওইয়্যে আর ঘাস্‌ছানি শুগেই যেইয়্যে; গাজ-গাজ্‌ড়া নেই, য়েল্ বিলিনে আর কিচ্চু বাগি নেই।‌ 7সেনত্তে তারার্ তুবেয়্যে ধন-সোম্বোত্তিগানি তারা উইলো গাজর্ গঙারর্ উই কিত্তেন্দি নেযাদন্। 8মোয়াব দুযিগানর্ চেরোকিত্তেদি তারার কানানি রগুন্ শুনো যার্; ইগ্লয়িম আর বের-এলিম সং তারার আবিলেচ্ গরাগান শুনো যার্। 9দীমোনর পানিগান লো-লোই ভরা, তো মুই তা উগুরে আরঅ দুঘ্ আনিম্; মোয়াবর্ ধেই যেইয়্যে মানুচ্চুনো উগুরে, আর যিগুনে দেজত্ বাঁজি থেবাক্ তারা উগুরে মুই সিংহ আনিম।

Currently Selected:

যিশাইয় 15: CBT

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in