হোশেয় 1
1
1যিহূদার রাজা উষিয়, যোথম, আহস আর হিষ্কিয়র রাজাগিরির্ সময়োত্ আর ইস্রায়েলর রাজা যোয়াশর পুয়ো যারবিয়ামর সময়োত্ বেরির পুয়ো হোশেয় ইধু লগেপ্রভুর কধানি ফগদাং অলঅ।
হোশেয় মোক্কো আর ঝি-পুয়োগুন্
2হোশেয়র্ মাধ্যমে পত্তমবার্ কধা কবার সময়োত্ লগেপ্রভু তারে কলঅ, “তুই যেইনে এক্কো বেশ্যে মিলেরে লঅ। তার বেশ্যেমি গরানার পুয়ো-ছাগুনোরেয়ো মানি লবে, কিত্যে এ দেজ্চান লগেপ্রভুত্তুন্ সুরি যেইনে বেগত্তুন্ জঘন্য বেশ্যের্ দুষে দুষী ওইয়্যে।” 3সেনত্তে হোশেয় দিব্লায়িমর ঝি গোমররে ললঅ আর গোমরে পিদিলী ওইনে হোশেয়ত্তে এক্কো পুয়োর্ জর্ম দিলো।
4সেক্কে লগেপ্রভু হোশেয়রে কলঅ, “তুই তা নাঙান্ যিষ্রিয়েল রাগা, কিত্যে যিষ্রিয়েল শঅরত্ বোউত মান্জ্যরে যেহূ মারে ফেলেয়্যে বিলি মুই তা বংশবোরে যাদিমাদি সাজা দিম আর ইস্রায়েল রেজ্যগানরে শেজ্ গুরি দিম। 5সেদিন্যে মুই যিষ্রিয়েলর কলগত্ ইস্রায়েলর ধনুগান ভাঙি ফেলেম।”
6পরেদি গোমরে আরঅ পিদিলী অলঅ সেক্কে তার এক্কো ঝি অলঅ। সেক্কে লগেপ্রভু হোশেয়রে কলঅ, “তুই ঝিবোর্ নাঙান্ লো-রুহামা রাগা (যিয়্যেনর ভেদ্তান্ ‘দোয়্যে ন-পেইয়্যে’), কিত্যে ইস্রায়েল মানুচ্চুনোরে আর মুই দোয়্যে ন-গুরিম, কনঅ বাবদে তারারে খেমা ন-গুরিম। 7মাত্তর্ যিহূদার মানুচ্চুনোরে দোয়্যে গুরিম আর তারারে উদ্ধোর্ গুরিম। সেই উদ্ধোর ধনুগান, লাম্বা ছুরিগান্ বা যুদ্ধো বা ঘোড়াবলা দিইনে ন-অবঅ, বরং মুই তারার্ গোজেন লগেপ্রভু তারারে উদ্ধোর্ গুরিম।”
8লো-রুহামারে দুধ হানাগান্ ছাড়ি দিবার পরেদি গোমরর আর এক্কো পুয়ো অলঅ। 9সেক্কে লগেপ্রভু কলঅ, তুই তা নাঙান্ লো-অম্মি রাগা (যিয়েনর্ ভেদ্তান্ মঅ মানুচ্ নয়), কিয়া তুমি মঅ মানুচ্ নয় আর মুইয়ো তমার গোজেন নয়। 10তো ইস্রায়েলীয়গুন সাগর-পার ধূল্যেচর ধোক্ক্যেন অবাক্, যিয়েনি মাবা ন-যায়, গোণায়ো ন-যায়। যে জাগানত্ তারারে কুয়ো ওইয়্যে, তুমি মঅ মানুচ্ নয়, সিয়েনত্ তারারে কুয়ো অবঅ, জেদা গোজেনর পুয়ো-ছা। 11যিহূদা আর ইস্রায়েল মানুচ্চুনে আরঅ মিজেবাক্ আহ্ তারা উগুরে এক্কো নেতারে নেযেবাক্। তা আগেদি যে দেজত্ তারা বন্দী এলাক্ সিয়েনত্তুন্ তারা এবাক্, কিত্যে যিষ্রিয়েলর সেই দিন্নো অবঅ মহৎ।
Currently Selected:
হোশেয় 1: CBT
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2021 Bangladesh Bible Society