যিহিষ্কেল 7
7
ইস্রায়েলর শেজ্ সময় এজানা
1পরেদি লগেপ্রভু মরে আরঅ কলঅ, 2“ও মান্জ্যর্ পুয়োবো, ইস্রায়েল দেজ ইধু মুই প্রভু লগেপ্রভু এ কধাগান কঙর্, ‘চাহ্, শেজ্ সময়! দেজ চেরোকিত্তে শেজ্ সময়ান এচ্চ্যে! 3ইক্কিনে সে সময়ান তঅ উগুরে লুম্মেগি আর তঅ বিরুদ্ধে মুই মঅ রাগ্কান ঢালি দিম। তঅ চালচলন মজিম্ মুই তঅ বিচের্ গুরিম আর তর্ বেক জঘন্য কামানিত্তে তরে সাজা দিম। 4মুই তঅ ইন্দি মেয়্যেলি চোগে রিনি ন-চেম্ বা তরে রেহাইঅ ন-দিম্; তর্ চালচলন আর তঅ ভিদিরে জঘন্য কামানিত্তে মুই ঘেচ্চেকগুরি তরে সাজা দিম্। সেক্কে তুই হবর্ পেবেদে, মুয়ই লগেপ্রভু।’”
5প্রভু লগেপ্রভু কোইয়্যেদে, দযা! এক্কান দাঙর্ দযা এজের্! 6শেজ্ সময়ান এচ্চ্যে! তমা বিরুদ্ধে সিয়েন জাগি উঠ্যে, সিয়েন লুম্মেগি! 7তুমি যিগুনে দেজত্ বজত্তি গরর্ তমা উগুরে সর্বনাশ এজের্। সময় ওইয়্যে, দিন কাজেয়্যে; সেক্কে মুড়ো-মুড়ি উগুরে হুজির্ বদলে দর্গরেপারা কিজিক্ কাজাক্ অবঅ। 8মুই যাদিমাদি তমা উগুরে মঅ রাগ্কান পুরোপুরি ঢালি দিম্। তমা চালচলন মজিম্ মুই তমারে বিচের্ গুরিম আর তমার্ বেক জঘন্য কামানিত্তে সাজা দিম। 9মুই মেয়্যেলি চোগেদি তমা ইন্দি রিনি ন-চেম্ বা তমারে রেহাইঅ ন-দিম্; তমার চালচলনানি আর তমা ভিদিরে জঘন্য কামর্ পাওনাগানি মুই তমারে দিম্। সেক্কে তুমি হবর্ পেবা যে, মুই লগেপ্রভু আঘাত্ গরং।
10চঅ, দিন্নো এজের্! সিগুন্ লুম্মোন্দি! সর্বনাশ্চান্ ফাদিনে নিগিল্যে, লুদিক্কোত্ বোল্ পোজ্যে, বাড়্বোগানর্ ফুল ফুট্যে। 11অত্যেচারর্ লুদিক্কোই অন্যেয়গুরিয়্যেগুনোরে সাজা দিয়্যে অবঅ। তারা জনেদি ভালোক্কুন্ অলেয়ো কনজন ন-থেবাক্, তারার্ ধন-সম্পদ বা বাঈনী গরানা কিচ্চু ন-থেবঅ। 12সময় ওইয়্যে, দিন এই যেইয়্যে। যিগুনে ভূই কিনোন্ তারা ফুত্তি ন-গোত্তোক্ আর যিগুনে ভূই বেজন্ তারায়ো দুঘ্ ন-গোত্তোক্, কিত্যে তারার্ বেক্কুনো উগুরে রাগ্কান আজিল্ ওইয়্যে। 13যে কিন্যে আর বেস্যে তারা দ্বিজনে বাঁজি থেলেয়ো যে বেস্যে তে সেই ভূইয়ান আর ফিরি ন-পেবঅ, কিত্যে এ দর্শনান্ বেক মানুচ্চুনোত্তে, আর সিয়েন অবদে অবঅ। পাজি মানুচ্চুনো ভিদিরে একজনেয়ো তা জিংকানিগান রোক্ষ্যে গুরি ন-পারিবাক্। 14মানুচ্চুনে তূরী বাজেইনে বেক্কানি যুক্কোল্ রাগেয়োন, মাত্তর্ কনজনে যুদ্ধোত্ ন-যাদন্, কিত্যে দেজর্ বেক মানুচ্চুনো উগুরে মঅ রাগ্কান আঘে।
15শঅর বারেদি রোইয়্যেদে যুদ্ধো আর ভিদিরে রোইয়্যেদে ভানা আর ভাদরাত্; যিগুনে বারেদি থেবাক্ তারা যুদ্ধোত্ মুরি যেবাক্, আর যিগুনে শঅরত্ থেবাক্ ভাদরাদে আর ভানাই তারারে গজক্ গুরিবো। 16যিগুনে বাঁজি থেবাক্ আর ধেই যেবাক্ তারা বেক্কুনে মুড়োই মুড়োই থেবাক্ আর পত্তিজনে তা পাপত্তে কলগ কঅ ধোক্ক্যেন আবিলেচ্ গুরিবাক্(দুগুরিবাক্)। 17পত্তিজনর্ আঢ্ লুলো ওই যেবঅ আর পত্তিজনর আঢুগুন গির্গিরেবাক্। 18তারা বস্তা পাদা পিনিবাক্ আর অমকদ দরে গির্গিরেবাক্। তারা লাজত্ পড়িবাক্ আর তারার্ মাঢাগুন চুলানি মুড়েই দিয়্যে অবঅ। 19তারার্ রূবোনি তারা পধে পধে ফেলেই দিবাক্ আর তারার্ সোনানি অবঅ এক্কান অসিজি জিনিস। লগেপ্রভুর রাগ দিনোত্ তারার্ সোনা-রূবোনিয়ে তারারে রোক্ষ্যে গুরি ন-পারিবো। সিয়েনিলোই তারার্ পেট্পরা ন-মিটেব আর পেট্ ন-ভুরিবো। আজলে সিয়েনিয়ে তারারে পাপত্ ফেলেয়্যে। 20তারার্ দোল্ সোনানিলোই তারা বাড়্বো গুরিদাক্ আর সিয়েনিলোই তারার্ জঘন্য মূত্তি আর মূত্তিগুন বানেদাক্। সেনত্তে মুই তারাত্তে সিগুন অসিজি গুরি দিম্। 21মুই সিয়েনি বেক্কানি জোর্ গুরি নেযেবাত্তে বিদেশীগুনো আঢত্ আর লুদেয়্যে মাল ইজেবে দুনিয়ের্ পাজিগুনো আঢত্ তুলি দিম; তারা সিগুন অসিজি গুরিবাক্। 22ডাগেত্তুনে মর্ সুদ্ধো-সাংগ জাগানত্ সোমেইনে সিয়েন অসিজি গুরিবাক্, আর মুই তারা ইন্দিত্তুন্ মুয়োন ফিরেই নিম্।
23“শিগোল্ ঠিগ্ গরা আঘে, কিত্যে দেজ্চান লো ঝোড়েয়্যেলোই আর শঅরান্ অত্যেচারে ভুরি যেইয়্যে। 24তারার্ ঘরানি গজক্ গুরিবাত্তে মুই জাদ্তুনো ভিদিরেত্তুন্ বেগত্তুন্ পাজি জাদ্তোরে আনিম। মুই খেমতাবলাগুনোর বাড়্বোগানি ভাঙি দিম্, আর তারার্ সুদ্ধো-সাংগ জাগায়ানি অসিজি গুরিম। 25অমকদ দর্বুগ্ লাগিলে পরেদি তারা শান্তি তোগেবাক্ মাত্তর্ ন-পেবাক্। 26দযা উগুরে দযা এবঅ, আর গুজব উগুরে গুজব শুনো যেবঅ। তারা ভাববাদীগুনোত্তুন্ দর্শনর কধা শুনিবার চেরেস্টা গুরিবাক্; ধর্মগুরুগুনোর দিয়্যে সুদোমর্ শিক্ষ্যে আর বুড়ো নেতাগুনোর সল্লানি আর ন-থেবঅ। 27রাজা আবিলেচ্ গুরিবো, রাজপুরুষ্চো আমক্ অবঅ, আর দেজ মানুচ্চুনোর আঢ্তানি গির্গিরেব। মুই তারার্ চালচলন মজিম্ তারা সমারে বেবহার গুরিম আর তারার্ পাওনা মজিম্ সাজা দিম্। সেক্কে তারা হবর্ পেবাক্ যে, মুয়ই লগেপ্রভু।”
Currently Selected:
যিহিষ্কেল 7: CBT
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Copyright © 2021 Bangladesh Bible Society