প্রকাশিত বাক্য 12:14-16
প্রকাশিত বাক্য 12:14-16 BENGALCL-BSI
কিন্তু সেই নারীকে বিরাট ঈগল পাখির দুই ডানা দেওয়া হল যেন সে প্রান্তরে তার জন্য নির্দিষ্ট স্থানে উড়ে যেতে পারে, সেখানে দানবের কবল থেকে দূরে সানে তিন বৎসর প্রতিপালিত হতে পারে। তারপর মহানাগ সেই নারীকে বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ থেকে নদীর মত জলস্রোত তার পশ্চাতে উদ্গীরণ করল। কিন্তু পৃথিবী নারীকে সাহায্য করতে এগিয়ে এল। সে মুখ ব্যাদান করে নাগের মুখনিঃসৃত নদী গ্রাস করে ফেলল।





