গীতসংহিতা 116
116
সঙ্কটমুক্ত ভক্তের ঈশ্বরবন্দনা
1আমি ভালবাসি প্রভু পরমেশ্বরকে তিনি সাড়া দেন আমার ডাকে,
শোনেন আমার বিনতি।
2যখনই আমি ডেকেছি তাঁকে, তিনি শুনেছেন আমার বিনতি,
তাই সারা জীবন আমি তাঁকেই জানাব আমার প্রার্থনা।
3মৃত্যুর বেড়াজাল আমায় ঘিরে ধরেছিল,
গ্রাস করেছিল পাতালের বিভীষিকা,
নিদারুণ আতঙ্কে ও যন্ত্রণায় আমি হয়েছিলাম নিমজ্জিত।
4তখন প্রভুকে ডেকে বললাম আমি:
হে প্রভু পরমেশ্বর বিনতি করি, বাঁচাও আমায়।
5প্রভু পরমেশ্বর দয়াশীল ও ধর্মময়,
করুণার আধার আমাদের আরাধ্য ঈশ্বর।
6প্রভু পরমেশ্বর অসহায়ের সহায়, যখন আমি বিপন্ন হয়ে পড়েছিলাম
তখন রক্ষা করলেন তিনি আমায়।
7শান্ত হও হে আমার প্রাণ,
কেননা প্রভু পরমেশ্বর করেছেন তোমার অশেষ কল্যাণ।
8তুমি মরণের হাত থেকে আমার প্রাণ,
অশ্রুক্ষরণ থেকে আমার নয়ন,
পতন থেকে আমার চরণ যুগল করেছ রক্ষা সযতনে।
9তাই প্রভু পরমেশ্বরের পরম অনুগ্রহে
আমি জীবিতের দেশে করব জীবন যাপন।
10-11যখন আমি বলেছিলাম,
হায়! আমি নিতান্তই হতভাগ্য,
আতঙ্কে আমি বলেছিলাম: কারো উপরই নির্ভর করা যায় না,
কিন্তু তখনও প্রভুর উপরে ছিল আমার গভীর আস্থা।#২ করি 4:13
12যত উপকার আমি পেয়েছি, প্রভু পরমেশ্বরের কাছ থেকে,
কি দেব তাঁকে আমি তার প্রতিদানে।
13আমি করব নিবেদন দ্রাক্ষারসের নৈবেদ্য
আমি করব প্রভুর নামগান।
14আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁর প্রজাবৃন্দের সাক্ষাতে
পূর্ণ করব আমার সকল মানত।
15প্রভু পরমেশ্বরের কাছে যারা মহামূল্যবান,
সেই ভক্তজনের মরণ তাঁর কাছে গভীর বেদনার।
16হে প্রভু পরমেশ্বর আমি তোমার দাস,
তোমার দাসীর পুত্র আমি, সেবক তোমার,
সকল বন্ধন থেকে আমায় তুমিই করেছ মুক্ত।
17তোমার উদ্দেশে
আমি করব নিবেদন ধন্যবাদের নৈবেদ্য আমি করব প্রভুর জয়গান।
18আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে
তাঁর প্রজাবৃন্দের সাক্ষাতে করব পূর্ণ আমার সকল মানত
19প্রভুর ভবনের প্রাঙ্গণে,
হে জেরুশালেম,
তোমারই মাঝে।
তোমরা প্রভু পরমেশ্বরের প্রশংসা কর।
Currently Selected:
গীতসংহিতা 116: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.