YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 1

1
প্রথম খণ্ড
(গীত 1—41)
প্রকৃত অানন্দ
1ধন্য সেই জন,
দুর্জনের মন্ত্রণায় যে চলে না,
পাপাচারীদের পথে যায় না,
বিদ্রূপকারীদের অাসরে বসে না,
2কিন্তু প্রভু পরমেশ্বরের বিধানেই যার আনন্দ,
তাঁর বিধি ব্যবস্থা যার দিবারাত্রির ধ্যান।
3সে যেন জলস্রোতের তীরে রোপিত তরু,
যথা সময়ে যা হয় ফলবান,
চিরসজীব থাকে পত্র যার;
সার্থক হয় তার সকল প্রচেষ্টা।#যির 17:8
4কিন্তু দুর্জনেরা তেমন নয়
তারা যেন বাতাসের মুখে উড়ে যাওয়া তুষ।
5ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে,
ধার্মিকদের সমাবেশে পাপাচারীদের হবে না ঠাঁই।
6ধার্মিকদের পথ প্রভুর রক্ষণাধীন
কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in