YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 4

4
পিতার উপদেশ
1বৎসেরা, পিতার উপদেশ শোন, সুবুদ্ধি লাভের জন্য মনোনিবেশ কর। 2আমি তোমাদের সদুপদেশ দেব, আমার শিক্ষা অবহেলা করোনা। 3আমি ছিলাম পিতামাতার একমাত্র পুত্র, জননীর কনিষ্ঠ সন্তান। সেই শিশু বয়সে 4পিতা আমাকে শিক্ষা দিতেন,বলতেনঃ আমার কথাগুলি অন্তরে গেঁথে রেখ, আমার নির্দেশ পালন করো, তাহলে বাঁচবে। 5প্রজ্ঞা ও বিচক্ষণতা অর্জন কর, আমার উপদেশ ভুলে যেও না, করো না অবহেলা। 6প্রজ্ঞাকে পরিত্যাগ করো না, তোমাকে পালন করবে সে, ভালবেস তাকে, সে তোমার রক্ষণাবেক্ষণ করবে। 7প্রজ্ঞাই শ্রেষ্ঠ বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর তোমার সর্বস্ব দিয়ে উর্পাজন কর বিচক্ষণতা। 8তাকে মর্যাদা দাও, সে উন্নত করবে তোমাকে, তার অনুরক্ত হও, সে তোমাকে দেবে সম্মান। 9সে হবে তোমার গৌরবময় শিরোভূষণ। 10বৎস, আমার উপদেশ গ্রহণকর, তুমি লাভ করবে দীর্ঘজীবন। 11আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাই, পরিচালনা করি ন্যায়ের পথে। 12সে পথে কোন বাধা তোমার গতিরোধ করতে পারবে না। দৌড়ালেও তুমি পড়ে যাবে না। 13যা কিছু শিখেছ সর্বদা স্মরণে রেখ, রক্ষা করো সযত্নে, জেন, এই শিক্ষাই প্রকৃত শিক্ষা। 14দুর্জনের পথে যেও না অসৎ লোকের পন্থা অনুসরণ করো না। 15সে পথ বর্জন কর, তার ত্রিসীমানায় যেও না, ফিরেও চেয়ো না সেদিকে, আপন পথে এগিয়ে চল। 16কারণ দুষ্কর্ম না করলে দুর্জনের ঘুম হয় না কারও অনিষ্ট না করা পর্যন্ত শান্তি হয় না তাদের। 17দুষ্কর্মেই ওদের শান্তি, লুন্ঠনেই ওদের তৃপ্তি।
18ঊষালোকের মত উজ্জ্বল ন্যায়নিষ্ঠের পথ, পূর্ণ দিবালোকে সে পথ হয় উজ্জ্বলতর। 19দুর্জনের পথ নিবিড় অন্ধকারে ঢাকা, তারা জানে না কিসে তাদের পদস্খলন ঘটবে।
20বৎস, আমার কথায় মনোযোগ দাও, কান পেতে শোন আমার প্রবচনমালা। 21সেগুলি যেন তোমার চোখের আড়াল না হয়, সঞ্চয় করে রাখ সেই প্রবচন মনের মণিকোঠায়। 22জ্ঞানময় এই প্রবচনমালা উপলব্ধি এনে দেয়, মানুষের জীবনে মঙ্গল আনে, দেহমনে আনে সজীবতা। 23তোমার মনকে বশে রেখ, মন থেকে উৎসারিত চিন্তাধারাই জীবনকে গড়ে তোলে। 24তোমার কথায় কুটিলতা না থাকুক ছলনার আশ্রয় নিও না কখনও। 25তোমার দৃষ্টি হোক সহজ ও সরল, ধ্রুব লক্ষ্যে দৃষ্টি রেখে এগিয়ে চল। 26স্থির কর, লক্ষ্য পথে এগিয়ে যাবে কিভাবে, তাহলে তোমার জীবনের গতি হবে সুনিশ্চিত।#হিব্রু 12:13 27তোমার চরণ পথভ্রষ্ট না হোক, পরিহার কর মন্দ পথ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in