হিতোপদেশ 5
5
ব্যভিচার সম্বন্ধে সাবধান বাণী
1বৎস,আমার প্রজ্ঞায় মনোযোগ দাও, আমার বুদ্ধিবিবেচনায় কর্ণপাত কর। 2তাহলে তুমি বিচক্ষণতা অর্জন করবে, তোমার ওষ্ঠাধরে সংরক্ষিত হবে জ্ঞান। 3অসতী নারীর মুখে মধু ঝরে, তার চুম্বন তেলের চেয়ে মসৃণ, 4কিন্তু পরিণামে সে দেয় জঘন্য তিক্ততা। আর হয়ে ওঠে দুইদিকে ধারালো তরবারির চেয়ে ক্ষুরধার। 5তার চরণ ধায় মৃত্যুর দিকে, রসাতল অভিমুখেই তার গতি। 6জীবনের পথে সে স্থির থাকতে পারে না, সে অস্থির হয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, কিছুই জানে না।
7অতএব বৎসেরা, আমার কথা শোন, আমার মুখ নিঃসৃত প্রবচনগুলি অগ্রাহ্য করো না 8তুমি সেই নারীর কাছ থেকে দূরে থেক, তার বাড়ির দরজায় কখনও যেও না। 9অন্যথায় তুমি অন্যের কাছে সম্মান হারাবে নির্দয় লোকদের হাতে নিঃশেষ হবে তোমার আয়ু। 10তাহলে অপরিচিত লোকেরা ভোগ করবে তোমার ধনসম্পদ, বিজাতীয়দের ঘরে সঞ্চিত হবে তোমার শ্রমের ফসল। 11জীবনের শেষভাগে তুমি করবে অনুশোচনা, তোমার দেহ হবে ক্ষীণ,মাংস ক্ষয়প্রাপ্ত। 12তুমি তখন বলবে, “হায়! আমি উপদেশ তুচ্ছ করেছি, আমার হৃদয় অবহেলা করেছে তিরস্কার। 13আমার গুরুর কথা আমি শুনি নি, শিক্ষকদের কথায় দিই নি কান। 14তাই লোকসমাজে ও মণ্ডলীতে আমি হয়েছি চূড়ান্ত অপদস্থ।”
15তুমি আপন কূপের জল পান কর, নিজ ঝর্ণার স্রোতে নিবারণ কর তৃষ্ণা। 16তোমার ফোয়ারার জল কি বাইরে ছড়িয়ে পড়বে? জলের স্রোত কি বয়ে রাস্তা ঘাটে? 17না, সে কেবল তোমারই থাক, অন্য কেউ হবে না তোমার শরিক। 18তোমার যুবতী স্ত্রী তোমার ঝর্ণা, ধন্য হোক সে, তারই মাঝে তুমি আনন্দলাভ কর। 19সে যে লাবণ্যময়ী প্রেম বিহ্বলা হরিণী, তার স্তনযুগলে তুমি তৃপ্ত থাক সর্বদা নিয়ত মগ্ন থাক তারই প্রেমে। 20বৎস, অসতী নারীর প্রতি তোমার কেন মোহ থাকবে? কেন আলিঙ্গন করবে স্বৈরিণীর বক্ষ? 21মানুষের আচরণ প্রভু পরমেশ্বরের দৃষ্টি গোচর তার সমস্ত কার্যকলাপ তিনি লক্ষ্য করেন। 22দুর্জন নিজের অধর্মের ফাঁদে ধরা পড়ে, আবদ্ধ হয় নিজের পাপকীর্তির কঠিন পাশে। 23আত্মসংযমের অভাবে তার মৃত্যু হবে, অজ্ঞতার বাহুল্যবশতঃই সে হবে অবলুপ্ত।
Currently Selected:
হিতোপদেশ 5: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: