হিতোপদেশ 26
26
1গ্রীষ্মকালে তুয়ারপাত এবং ফসলের মরশুমে বৃষ্টিপাত যেমন অস্বাভাবিক মূর্খের পক্ষে সম্মানলাভও তেমনি বিসদৃশ।
2অকারণে কেউ অভিশাপ দিলে তাতে তোমার কোন ক্ষতি হবে না শালিক ও চড়ুই পাখীর মত তা পাশ দিয়ে উড়ে যাবে কিন্তু গায়ে বসবে না।
3ঘোড়াকে চাবুক, গাধাকে লাগাম এবং মূর্খকে প্রহার দিয়ে বশে রাখতে হয়।
4মূর্খের কথার উত্তর দিও না তাহলে তুমিও মূর্খ বলে বিবেচিত হবে।
5মূর্খের প্রশ্নের উপযুক্ত জবাব না দিলে সে নিজেকে বুদ্ধিমান বলে ভাববে।
6তুমি যদি মূর্খের মারফত কোন বার্তা পাঠাও তা হবে তোমার একটা পা কেটে ফেলার মত কারণ তার ফলে তুমি বিপদে পড়বে।
7মূর্খ প্রাজ্ঞ বচনের ব্যবহার তেমন ভাবেই করবে যেমন ভাবে একটি খোঁড়া লোকতার খোঁড়া পা ব্যবহার করে।
8মূর্খের প্রশংসা করা গুলতিতে ভারী পাথর বেঁধে দেওয়ার মতই নিরর্থক।
9নির্বোধের মুখে প্রবাদ মাতালের হাতে কাঁটার ছড়ির মত।
10রাস্তা থেকে কোন মূর্খ বা মাতালকে ধরে এনে যে কাজে লাগায়, সে আনাড়ী তীরন্দাজের মত সকলকেই আহত করে।
11কুকুর যেমন তার বমি করা খাদ্য আবার খায় মূর্খও তেমনি বার বার বোকামি করে।
12বুদ্ধিহীন হয়েও যে নিজেকে বুদ্ধিমান মনে করে, তার চেয়ে আর বড় নির্বোধ আর কেউ নেই।
13অলস অজুহাত দিয়ে বলে ‘বাইরে একটা সিংহ রয়েছে- পথে পথে সেই সিংহ ঘুরে বেড়াচ্ছে।’
14দরজা যেমন কব্জার উপর ঘোরে অলস তেমনি বিছানায় গড়াগড়ি দেয়।
15কোন কোন লোক এত অলস যে ভাত মেখে মুখে তুলতেও তার ক্লান্তি।
16অলস নিজেকে সাতজন বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তির চেয়েও বুদ্ধিমান মনে করে।
17রাস্তার কুকুরের কান ধরে টানা যেমন বোকামি অন্যের ঝগড়ায় মাথা গলানোও ঠিক তেমনি।
18-19প্রতিবেশীকে ঠকিয়ে যে বলে, “আমি শুধু তামাসা করছিলাম’’–—সে এমনেক উন্মাদের মত যার হাতে আছে মারাত্মক অস্ত্র।
20কাঠের অভাবে যেমন আগুন নিভে যায় রটনাকারীর অভাবে তেমনি থেমে যায় কলহবিবাদ।
21কাঠ ও কয়লা যেমন আগুন জ্বালিয়ে রাখে ঝগড়াটে লোক তেমনি বিবাদ জীইয়ে রাখে।
22ছলভরা কথা মাটির পাত্রের উপর রঙের বাহারের মত মনের আসল রূপ ঢেকে রাখে।
24ভণ্ড তোষামোদের আড়ালে তার অন্তরের বিদ্বেষ লুকিয়ে রাখে।
25তার মিষ্টি কথায় বিশ্বাস করো না, কারণ তার অন্তর জঘন্য বিদ্বেষে পরিপূর্ণ।
26চাতুরী করে সে হয়তো তার ঘৃণা গোপন করবে কিন্তু তার দুষ্কর্ম লোকসমক্ষে প্রকাশিত হবে।
27যে অন্যের ক্ষতি করার জন্য ফাঁদ পাতে সে নিজেই সেই ফাঁদে পড়বে। যে পাথর গড়িয়ে দেয় সেই পাথর তার নিজের উপরই এসে পড়বে।
28মিথ্যাবাদী যাকে পছন্দ করে না তার নামে সে মিথ্যা কথা বলে। মিথ্যাভাষণ নির্দোষের সর্বনাশ ঘটায়।
Currently Selected:
হিতোপদেশ 26: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.