গণনা পুস্তক 2
2
শিবির সন্নিবেশ ও যাত্রা সংক্রান্ত বিধি
1প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে নির্দেশ দিলেন, 2ইসরায়েলীর নিজ নিজ পিত-কুলের প্রতীক চিহ্নিত পতাকাতলে ছাউনি ফেলবে। সম্মিলন শিবিরের দিকে মুখ করে তার চারিদিকে তাদের ছাউনি ফেলতে হবে।
3-9শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে।
| বংশ | গোষ্ঠীপতি | সংখ্যা |
|---|---|---|
| যিহুদা | অম্মীনাদবের পুত্র নহশোন | 74,600 |
| ইষাখর | সুয়ারের পুত্র নথনেল | 54,400 |
| সবুলুন | হেলোনের পুত্র ইলীয়াব | 57,400 |
| সর্বমোট | 186,400 |
যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে।
10-16দক্ষিণ দিকে রূবেণ গোষ্ঠীর পতাকাতলে রূবেণ গোষ্ঠীর লোকেরা তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে।
| বংশ | গোষ্ঠীপতি | সংখ্যা |
|---|---|---|
| রূবেণ | শদেয়ূরের পুত্র ইলীষুর | 46,500 |
| শিমিয়োন | সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল | 59,300 |
| গাদ | দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ | 45,650 |
| সর্বমোট | 151,450 |
রূবেণ গোষ্ঠীর লোকেরা দ্বিতীয় দফায় যাত্রা করবে।
17এরপরে লেবীয়দের ছাউনির মধ্যবর্তী হয়ে সম্মিলন শিবির অগ্রসর হবে। শিবির স্থাপনের সময় যেমন, যাত্রার সময়ও তেমনি প্রত্যেকে তার নির্দিষ্ট পতাকাতলে এবং নির্দিষ্ট স্থান বজায় রেখে চলবে।
18-24পশ্চিমদিকে ইফ্রয়িম গোষ্ঠীর পতকাতলে ইফ্রয়িম গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে।
| বংশ | গোষ্ঠীপতি | সংখ্যা |
|---|---|---|
| ইফ্রয়িম | অম্মীহুদের পুত্র ইলীশামা | 40,500 |
| মনঃশি | পদাহশূরের পুত্র গমলীয়েল | 32,200 |
| বিন্যামীন | গিদিয়োনির পুত্র অবীদান | 35,400 |
| সর্বমোট | 108,100 |
25-31উত্তরদিকে, দান গোষ্ঠীর পতাকাতলে দান গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে।
| বংশ | গোষ্ঠীপতি | সংখ্যা |
|---|---|---|
| দান | অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর | 62,700 |
| আশের | অক্রণের পুত্র পগীয়েল | 41,500 |
| নপ্তালি | ঐননের পুত্র অহীর | 53,400 |
| সর্বমোট | 157,600 |
এরা নিজ নিজ পতাকাসহ সর্বশেষে যাত্রা করবে।
32এরাই ছিল পিতৃকুল অনুযায়ী তালিকাভুক্ত ইসরায়েলী জনগণ। বিভিন্ন গোষ্ঠীর বাহিনীতে তালিকাভুক্ত ইসরায়েলী ছাউনির লোকসংখ্যা ছিল সর্বমোট ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ। 33মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে লেবীয়দের ইসরায়েলীদের সঙ্গে গণনা করা হল না। 34ইসরায়েলীরা মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী চলত। নিজ নিজ গোষ্ঠী ও পরিবার অনুযায়ী তারা নিজেদের পতাকাতলে ছাউনি ফেলত এবং সেইভাবেই আবার যাত্রা করত।
Currently Selected:
গণনা পুস্তক 2: BENGALCL-BSI
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.