গণনা পুস্তক 1
1
সিনাই প্রান্তরে ইসরায়েলীদের লোকগণনা
1মিশর থেকে ইসরায়েলীরা মুক্ত হয়ে বেরিয়ে আসার পর দ্বিতীয় মাসের প্রথম দিন প্রভু পরমেশ্বর সিনাই প্রান্তরে সম্মিলন শিবিরে মোশিকে বললেন,#গণনা 26:1-51 2তোমরা পরিবার ও পিতৃকুল আনুযায়ী সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীর সংখ্যা গণনা কর এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক পুরুষের নাম তালিকাভুক্ত কর। 3-4ইসরায়েলীদের মধ্যে কুড়ি বছর এবং তার চেয়ে বেশি বয়সের যত পুরুষ যুদ্ধ করতে সক্ষম, তুমি ও হারোণ তাদের নামের একটি তালিকা তৈরি কর। এই কাজে প্রত্যেক বংশের গোষ্ঠীপতিরা তোমাদের সহকারী হবে। 5-16যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই:
| বংশ | গোষ্ঠীপতি |
|---|---|
| রূবেণ | শদেয়ুরের পুত্র ইলীষূর |
| শিমিয়োন | সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল |
| যিহূদা | অম্মীনাদবর পুত্র নহশোন |
| ইষাখর | সূয়ারের পুত্র নথনেল |
| সবুলুন | হেলোনের পুত্র ইলীয়াব |
| যোষেফের পুত্রদ্বয় | |
| ইফ্রয়িম | অম্মীহূদের পুত্র ইলীশামা |
| মনঃশি | পদাহসূরের পুত্র গমলীয়েল |
| বিন্যামীন | গিদিয়োনির পুত্র অবীদান |
| দান | অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর |
| আশের | অক্রণের পুত্র পগীয়েল |
| গাদ | দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ |
| নপ্তালি | ঐননের পুত্র অহীর |
17মোশি ও হারোণ উল্লিখিত বারোজনকে সঙ্গে নিলেন এবং 18দ্বিতীয় মাসের প্রথম দিনে সমগ্র জনমণ্ডলীকে একত্র করে পরিবার ও পিতৃকুল আনুযায়ী কুড়ি বছর এবং তার চেয়ে বশী বয়সের পুরুষদের নাম এবং সংখ্যা তালিকাভুক্ত করলেন। 19এইভাবে মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে সিনাই প্রান্তরে ইসরায়েলীদের সংখ্যা গণনা করলেন। 20-46কুড়ি বৎসর ও তদূর্ধ্ব ব্যক্তিরা যারা যুদ্ধে সক্ষম তাদের নাম গোষ্ঠী ও পরিবার অনুসারে তালিকাবদ্ধ করা হল। তালিকাটি যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবণের বংশ থেকে শুরু করা হল।
| বংশ | সংখ্যা |
|---|---|
| রূবেণ | 46,500 |
| শিমিয়োন | 59,300 |
| গাদ | 45,650 |
| যিহূদা | 74,600 |
| ইষাখর | 54,400 |
| সবুলুন | 57,400 |
| ইফ্রয়িম | 40,500 |
| মনঃশি | 32,200 |
| বিন্যামীন | 35,400 |
| দান | 62,700 |
| আশের | 41,500 |
| নপ্তালি | 53,400 |
| সর্বমোট | 603,550 |
47লেবির বংশধরদের গণনা করা হল না। 48কারণ প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, 49তুমি যখন যুদ্ধে সক্ষম ইসরায়েলীদের সংখ্যা গণনা করবে, তখন তাদের সঙ্গে লেবির বংশধরদের গণনা করো না। 50কিন্তু প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকে তার সকল আসবাবপত্র এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধানের জন্য লেবীয়দের নিযুক্ত করবে। তারা ঐ শিবির এবং তার সমস্ত সাজসরঞ্জাম বহন করবে ও রক্ষণাবেক্ষণ করবে। সেই শিবিরের চারিধারে তারা নিজেদের ছাউনি ফেলবে। 51যাত্রা করার সময় লেবীয়রাই শিবির তুলবে এবং স্থাপন করার সময় তারাই আবার স্থাপন করবে। অন্য কেউ শিবিরের কাছে গেলে তার প্রাণদণ্ড হবে। 52ইসরায়েলীরা দলবদ্ধভাবে নিজেদের গোষ্ঠীর পতাকাতলে নিজেদের ছাউনি ফেলবে। 53ইসরায়েলী জনমণ্ডলী যেন ঐশ্বরিক রোষের সম্মুখীন না হয়, সেইজন্য প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের আবাস শিবিরের চারিদিকে লেবীয়রা ছাউনি ফেলবে এবং তাদেরই উপরে এই আবাস শিবিরের রক্ষণাবেক্ষণের দায়ইত্ব থাকবে। 54মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ ইসরায়েলীরা যথাযথভাবে পালন করল।
Currently Selected:
গণনা পুস্তক 1: BENGALCL-BSI
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.