YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 45

45
দেশের উপর প্রভু পরমেশ্বরের অধিকারের অংশ
1দেশের ভূমি বিভাজন করে প্রত্যেক গোষ্ঠীকে এক একটি অংশ দেবার সময় প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি অংশ উৎসর্গ করতে হবে। এই অংশটির দৈর্ঘ্য হবে পঁচিশ হাজার হাত এবং প্রস্থ হবে পঁচিশ হাজার হাত। সমগ্র এলাকাটি পবিত্ররূপে চিহ্নিত হবে। 2এই পবিত্র এলাকার মধ্যে মন্দিরের জন্য থাকবে একটি চতুষ্কোণ ভূমি যার চারদিকই হবে দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাত। এর চারিদিক ঘিরে থাকবে পঞ্চাশ হাত চওড়া খোলা জায়গা। 3এলাকাটির মধ্যে দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত এবং প্রস্থে দশ হাজার হাত জায়গা মেপে আলাদা করে নিতে হবে। এখানেই নির্মিত হবে মন্দির—পবিত্রতম স্থান। 4এটি হবে দেশের মধ্যে পুণ্য স্থান যা প্রভু পরমেশ্বরের সেবায় নিয়োজিত পুরোহিতবর্গের জন্য সংরক্ষিত। এই ভূমিতে থাকবে তাদের বাসগৃহ এবং মন্দিরের জন্য নির্দিষ্ট স্থান। 5এই ভূমির অপর অর্ধাংশ থাকবে লেবীয়দের অধিকারে, যারা মন্দিরের সেবায়েত। এদের বসবাসের জন্য এখানে একটি শহর#45:5 প্রাচীন অড়ুবাদ: শহর। হিব্রু: কুড়িটি কক্ষ। নির্মিত হবে।
6এই পুণ্যভূমির পাশে, অপর অংশে পঁচিশ হাজার হাত দীর্ঘ এবং পাঁচ হাজার হাত প্রশস্ত স্থানটিতে একটি নগরী নির্মিত হবে। এখানে ইসরায়েলীরা এসে বসবাস করতে পারবে,
রাজার জন্য ভূমি নিরূপণ
7শাসনকর্তার জন্যও ভূমি নিরূপণ করতে হবে। এই ভূমি পুণ্যভূমির পশ্চিম প্রান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগরের দিকে এবং পূর্ব প্রান্ত থেকে দেশের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে, যাতে এই ভূমিখণ্ড প্রত্যেক গোষ্ঠীর জন্য নিরূপিত ভূখণ্ডের সমপরিমাণ হয়। 8ইসরায়েল ভূমিতে এই এলাকা শাসনকর্তার জন্য নিরূপিত হবে যাতে তিনি কখনও প্রজাদের উৎপীড়ন না করেন কিন্তু দেশের বাকী অংশের উপর, ইসরায়েল গোষ্ঠীর অধিকার স্থাপনে সাহায্য করেন।
শাসনকর্তাদের জন্য আইন-কানুন
9সর্বাধিপতি প্রভু বলেন, হে ইসরায়েলের শাসকবর্গ, দীর্ঘকাল ধরে তোমরা পাপ করে চলেছ! তোমাদের দৌরাত্ম ও উৎপীড়ন বন্ধ কর। প্রতিষ্ঠা কর ন্যায় ও ধর্ম। আমার প্রজাদের আর কখনও দেশছাড়া করো না। আমি, সর্বাধিপতি প্রভু, তোমাদের এই কথা বলছি।
10প্রত্যেককে ন্যায্য দাঁড়িপাল্লা ব্যবহার করতে হবে।#লেবীয় 19:36
11শুকনো জিনিস মাপার ‘এফা’ আর তরল জিনিস মাপার ‘বাথ’ এক হওয়া চাই। ‘হোমের’#45:11 হোমের: শুষ্ক বা তরল জিনিস মাপার পাত্র বিশেষ, গ্রাম 175 লিটার। হবে এর মানদণ্ড। মাপের অনুপাত নীচে দেওয়া হলঃ
1 হোমের = 10 এফা = 10 বাথ
12তোমাদের মাপের হিসাব নীচে দেওয়া হলঃ
20 গেরা = 1 শেকেল#45:12 শেকেল: যিহিষ্কেলরে সময়ে এই মাপের পরিমাণ ছিল প্রায় 11:4 গ্রাম।
60 শেকেল = 1 মিনা
13-15নিম্নলিখিত মাপের ভিত্তিতে তোমাদের নৈবেদ্য উৎসর্গ করতে হবে:
গম: মোট ফসলের 1/60 ভাগ
বার্লি: মোট ফসলের 1/60 ভাগ
জলপাই তেল: গাছ থেকে সংগৃহীত
ফলের 1/60 ভাগ (‘বাথ’ দিয়ে এই তেল মাপবে:
10 বাথ = 1 হোমের = 1 কোর)
ভেড়া: ইসরায়েলের চারণভূমি থেকে প্রতি 200টি থেকে 1টি ভেড়া।
তোমাদের আনতে হবে শস্য নৈবেদ্য, হোমবলির ও স্বস্ত্যয়ন বলির জন্য পশু, যাতে তোমাদের পাপ মার্জনা হয়। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ করছি।
16দেশের সমস্ত প্রজাকে এই সমস্ত নৈবেদ্য ইসরায়েলের শাসনকর্তার কাছে নিয়ে যেতে হবে#45:16 হিব্রু: অস্পষ্ট। 17প্রতি অমাবস্যায়, সাব্বাথে ও অন্যান্য সমস্ত উৎসবে, পালা-পার্বণে এই শাসকের কর্তব্য হবে, হোমবলির পশু, শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্যের উপকরণ যোগান দেওয়া। তাঁকে দিতে হবে প্রায়শ্চিত্তের নৈবেদ্য, শস্য নৈবেদ্য এবং হোমবলি ও স্বস্ত্যয়ন বলির নৈবেদ্যের উপকরণ, যাতে সমগ্র ইসরায়েলী প্রজার পাপের স্খালন হয়।
উৎসব—পালা পার্বণ
(যাত্রা 12:1-20; লেবীয় 23:33-43)
18সর্বাধিপতি প্রভু বললেন, মাসের প্রথম দিনে একটি নিখুঁত বৃষ বলি দিয়ে মন্দিরকে শুচি করবে। 19পুরোহিত এই প্রায়শ্চিত্তের বলির কিছুটা রক্ত নিয়ে মন্দিরের দরজার বাজুতে, বেদীর চারকোণের চারটি খুঁটিতে এবং ভিতরের প্রাঙ্গণে যাবার দেউড়ির থামগুলিতে মাখিয়ে দেবে। 20যারা ভুল করে বা অজ্ঞতার বশে নিয়মভঙ্গ করে ফেলে, তাদের জন্য মাসের সপ্তম দিনে একইভাবে প্রায়শ্চিত্তের ক্রিয়া সম্পাদন করবে। এইভাবে তোমরা মন্দিরকে পবিত্র রাখবে।
21প্রথম মাসের চতুর্দশ দিনে তোমরা শুরু করবে তারণোৎসব। সাতদিন ধরে প্রত্যেকে খামির বিহীন রুটি খাবে।#যাত্রা 12:1-20; গণনা 28:16-25 22উৎসবের প্রথম দিনে দেশের শাসনকর্তাকে তার নিজের পাপের জন্য ও প্রজাবৃন্দের পাপের জন্য একটি বৃষ বলি দিতে হবে। 23উৎসবের সাতটি দিনই প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতটা নিখুঁত বৃষ ও সাতটা নিখুঁত মেষ হোমবলিরূপে তাকে উৎসর্গ করতে হবে। এছাড়াও তাকে প্রায়শ্চিত্তের বলিরূপে প্রতিদিন একটি করে ছাগ বলি দিতে হবে। 24বলির জন্য প্রত্যেকটি বৃষ এবং প্রত্যেকটি মেষ পিছু এক এফা#45:24 এফা: 1 এফা =1:75 লিঃ করে শস্য নৈবেদ্য এবং এফা প্রতি এক হিন#45:24 হিনঃ 1হিন = 3 লিটার জলপাই তেল দিতে হবে।
25সপ্তম মাসের পঞ্চদশ দিনে শুরু হয় কুটীর উৎসব। এই উৎসবে সাতদিনের প্রতিদিনই প্রায়শ্চিত্ত ও হোমবলির জন্য এবং শস্য ও তেল উৎসর্গের জন্য একই রীতিতে অনুষ্ঠান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।#লেবীয় 23:33-36; গণনা 29:12-38

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in