যিহিষ্কেল 40
40
মন্দিরের ভবিষ্যৎ সম্পর্কে দর্শন
(40:1—48:35)
দ্রষ্টা নবী যিহিষ্কেলকে জেরুশালেমে আনয়ন
1আমাদের নির্বাসনে যাওয়ার পঁচিশ বছর পরের কথা। সেদিন ছিল নববর্ষের দশম দিন। আজ থেকে চোদ্দ বছর আগে এই দিনেই জেরুশালেম অধিকৃত হয়েছিল। সেই দিন আমি প্রভু পরমেশ্বরের তেজদীপ্ত প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করলাম। 2দিব্যদর্শনে তিনি আমাকে ইসরায়েল দেশে নিয়ে গেলেন এবং একটি উঁচু পর্বতের উপরে আমাকে রাখলেন। আমি দেখলাম, সামনে#40:2 প্রাচীন অনুবাদ: সামনে। হিব্রু: দক্ষিণে। অনেক ঘর-বাড়ি রয়েছে, শহরের মত দেখাচ্ছে।#প্রকা 21:10 3তিনি আমাকে আরও কাছে নিয়ে এলেন। আমি দেখলাম, একটি মানুষ। দেহ তাঁর মাজা পেতলের মত চক্চক্ করছে। তাঁর হাতে রয়েছে একটি গজ ফিতে আর একটি মাপকাঠি। তিনি দাঁড়িয়ে আছেন দেউড়ির পাশে।#প্রকা 11:1; 21:15
4তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, লক্ষ্য কর। মন দিয়ে শোন এবং যা কিছু আমি তোমাকে দেখাচ্ছি, সব গভীর মনোযোগ দিয়ে দেখ কারণ এই জন্যই আমি তোমাকে এখানে এনেছি। যা তুমি দেখবে, সব ইসরায়েলীদের গিয়ে বলবে।
পূর্ব দ্বার
5আমি দেখলাম, মন্দিরের চারিদিকে রয়েছে একটি দেওয়াল। সেই মানুষটি তাঁর ছ-হাত লম্বা মাপকাঠি দিয়ে দেওয়ালটা মাপলেন।#40:5 এক হাত বলতে-এক হাত চার আঙ্গুল বোঝান হচ্ছে। দেওয়ালটি ছিল ছহাত উঁচু আর ছহাত পুরু।#১ রাজা 6:1-38; ২ বংশা 3:1-9 6তারপর তিনি গেলেন পূর্বদিকের দেউড়িতে। সিঁড়ি দিয়ে উঠে একেবারে উপরের প্রবেশ পথটা মাপলেন, তার দেওয়াল ছহাত পুরু। 7সেটি পেরিয়ে দেখলাম, একটি অলিন্দ। অলিন্দের দুদিকে ছিল তিনটি করে ঘর। প্রত্যেকটি ঘর দৈর্ঘ্যে প্রস্থে ছ-হাত করে—একেবারে চারকোণা। ঘরের মাঝখানের দেওয়ালগুলি ছিল পাঁচ হাত পুরু। এই ঘরগুলির পরে ছিল ছ-হাত লম্বা আর একটা অলিন্দ, সেটা শেষ হয়েছে একটা বড় ঘরের কাছে গিয়ে। ঘরের মুখ মন্দিরের দিকে। 8-9তিনি ঘরটি মাপলেন। দেখা গেল, ঘরটি প্রস্থে আট হাত। এটি ছিল দেউড়ির শেষ প্রান্তে। এর পরেই মন্দির। এর অপর প্রান্ত যে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেই দেওয়ালগুলির দুহাত পুরু। 10(অলিন্দের দুপাশের কামরাগুলি ছিল একই মাপের এবং দুই কামরার মাঝখানের দেওয়ালগুলিও ছিল একই মাপের।)
11তারপর সেই মানুষটি প্রবেশ পথের অলিন্দ মাপলেন, প্রস্থে হল তেরো হাত এবং দেউড়ির প্রস্থ দশ হাত। 12প্রহরীদের প্রত্যেকটি ঘরের সামনে একহাত উঁচু ও একহাত পুরু দেওয়াল ছিল। (ঘরগুলি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে ছ-হাত।) 13তারপর তিনি মাপলেন এক একটি ঘরের পিছনের দেওয়াল থেকে অলিন্দের বিপরীত দিকের ঘরের পিছনের দেওয়ালের দূরত্ব। মেপে হল পঁচিশ হাত। 14একেবারে শেষের দিকে ছিল একটি ঘর, তার পরেই প্রাঙ্গণ। এই ঘরটি তিনি মাপলেন, ঘরটির প্রস্থ ছিল কুড়ি হাত।#40:14 14 পদ: হিব্রু অস্পষ্ট। 15বাইরের সদর দেউড়ির প্রবেশপথ থেকে শুরু করে ভিতরের শেষ কামরাটি পর্যন্ত সবশুদ্ধ দৈর্ঘ্য ছিল পঞ্চাশ হাত। 16সবগুলি কামরার পিছনের বাইরের দিকের দেওয়ালে জানালা বসান ছিল, আবার দুই ঘরের মাঝখানেও জানালা বসান ছিল। অলিন্দের ভিতরের দিকের দেওয়ালে খেজুর গাছ খোদাই করা ছিল।
বহিরঙ্গণ
17সেই মানুষটি আমাকে সদর দেউড়ি দিয়ে ভিতরে উঠোনে নিয়ে গেলেন। সেখানে বাইরের দেওয়ালের গায়ে লাগোয়া ত্রিশটি কামরা ছিল। কামরাগুলির সামনের কিছুটা জায়গা ছিল পাথর-বাঁধান। 18বাঁধান অংশটি উঠোনের দিকে বাড়ানো ছিল। ভিতরের উঠোনের চেয়ে বাইরের এই উঠোনটা ছিল নীচু।
19সেইখানে ছিল আর একটি প্রবেশপথ, সেটি দিয়ে ভিতরের প্রাঙ্গণে যাওয়া যায়। তিনি বাইরের সদর দেউড়ি থেকে ভিতরের দেউড়ি পর্যন্ত দূরত্ব মাপলেন। দূরত্ব হল একশো হাত।#40:19 হিব্রুতে দুটি অতিরিক্ত শব্দ আছে। তার অর্থ অস্পষ্ট।
উত্তর দ্বার
20তারপর সেই মানুষটি উত্তরের সদর দেউড়ি থেকে যে পথটি বাইরের প্রাঙ্গণে এসে পৌঁছেছে, সেই পথটি মাপলেন। 21সেখানেও প্রহরীদের জন্য অলিন্দের দুপাশে মুখোমুখি তিনটি করে কামরা। কামরাগুলির মাঝখানের দেওয়াল ও প্রবেশ কক্ষের মাপ পূর্বদ্বারের মতই একই মাপের। সদর দেউড়ি থেকে প্রবেশ পথটির দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থে পঁচিশ হাত। 22প্রবেশ কক্ষ, জানালা এবং খেজুর গাছ খোদাই করা দেওয়াল ইত্যাদি সবই অবিকল পূর্বদ্বারের মত। এখানে সদর দেউড়ি পর্যন্ত সাত ধাপ সিঁড়ি এবং প্রবেশকক্ষটি রয়েছে একেবারে শেষে, উঠোনের দিকে তার মুখ। 23উত্তরের এই সদর দেউড়ির পথ দিয়ে উঠোন পেরিয়ে অন্দরের উঠোনে যাবার আর একটি দেউড়ি পর্যন্ত সমস্ত মাপ পূর্বদ্বারের মাপের মতই। ঐ মানুষটি দুটি দেউড়ির মাঝখানের পথটি মাপলেন। মাপা হল একশো হাত।
দক্ষিণ দ্বার
24তারপর তিনি আমাকে নিয়ে গেলেন দক্ষিণ দিকে। সেখানে দেখলাম আর একটি দেউড়ি। তিনি তার ভিতরের দেওয়াল এবং প্রবেশ কক্ষটি মাপলেন। তার দৈর্ঘ্য পঞ্চাশ হাত, প্রস্থ পঁচিশ হাত। অন্যগুলির মত সেটারও একই মাপ হল। 25এই দেউড়ির ঘরগুলিতেও অন্য ঘরগুলির মত জানালা ছিল। 26এখানেও সাত ধাপের একটি সিঁড়ি রয়েছে ভিতরের উঠোনে যাবার দুয়ার পর্যন্ত এবং উঠোনমুখী বড় একটি কামরা রয়েছে শেষপ্রান্তে। অলিন্দের মুখোমুখি ভিতরের দেওয়ালের গায়ে খেজুর গাছ খোদাই করা রয়েছে। 27এখানেও ভিতরের উঠোনে যাবার জন্য একটি দেউড়ি আছে। মানুষটি দ্বিতীয় দেউড়ির দূরত্ব মাপলেন, মাপ হল একশো হাত।
ভিতরের উঠোনঃ দক্ষিণ দেউড়ি
28মানুষটি আমাকে দক্ষিণ দেউড়ি দিয়ে ভিতরের উঠোনে নিয়ে গেলেন। এই প্রবেশ পথটিও তিনি মাপলেন। দেখা গেল, এটির দূরত্বও বাইরের প্রাচীরের দেউড়ির পথের সমান। 29-30এখানকার প্রহরীদের কামরা, প্রবেশ কক্ষ এবং ভিতরের দেওয়ালের মাপ অন্যদিকের মত একই। এই প্রবেশ দ্বারের ঘরগুলিতে জানালা ছিল। এখানকার সবশুদ্ধ মাপ ছিল দৈর্ঘ্যে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত। 31এখানেও উঠোনমুখী প্রবেশকক্ষ, খেজুর গাছ খোদাই করা দেওয়াল আছে এবং এই দেউড়িতে উঠে গেছে আট ধাপের একটি সিঁড়ি।
ভিতরের উঠোনঃ পূর্ব দ্বার
32তিনি আমাকে পূর্বদ্বার দিয়ে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। প্রবেশ পথটি তিনি মাপলেন, এরও মাপ অন্যগুলির সমান। 33এখানকার প্রহরীদের কক্ষ, প্রবেশ কক্ষ, ঘরের ভিতরের দেওয়াল—সবকিছুরই মাপ অন্য দেউড়ির ঘরগুলির সমান। সেখানে চারিদিকে আছে জানালা এবং প্রবেশ কক্ষটিতেও জানলা আছে। এরও মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত। 34প্রবেশকক্ষটির মুখ বাইরের উঠোনের দিকে। অলিন্দের দেওয়ালগুলির গায়ে খেজুর গাছ খোদাই করা, প্রবেশ মুখ পর্যন্ত আট ধাপের একটি সিঁড়ি উঠে গেছে।
ভিতরের উঠোনঃ উত্তর দ্বার
35এরপর তিনি আমাকে নিয়ে গেলেন উত্তর দ্বারে। এটিও মাপা হল এবং অন্যগুলির মত এর মাপও একই হল। 36অন্যগুলির মত এখানেও আছে প্রহরীকক্ষ, অলিন্দের সুসজ্জিত দেওয়াল, একটি প্রবেশকক্ষ এবং চারিদিকে জানালা। এর মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত। 37প্রবেশকক্ষটির#40:37 কোন কোন অনুবাদে প্রবেশ কক্ষ। হিব্রু: ভেতরের দেওয়াল। মুখ বাইরের উঠোনের দিকে। আট ধাপের একটি সিঁড়ি দেউড়ির দিকে উঠে গেছে।
উত্তর দ্বারের কাছে ইমারত
38বাইরের প্রাঙ্গণে উত্তর দিকের ভিতরের দেউড়িতে প্রবেশকক্ষ সংলগ্ন একটি দরজা ছিল। দরজাটি খুললেই পাওয়া যাবে উঠোনমুখী একটি বড় ঘর। ঘরটিতে বলি দেওয়া পশুদের হোমের জন্য ধোয়া হত। 39এই বড় ঘরটিতে চারটি টেবিল ছিল। ঘরের ভিতরে রাখা দুদিকে দুটো করে টেবিলে হোমবলি, পাপাস্খলন বলি ও মানত পূরণের বলির পশু বধ করা হত। 40ঘরের বাইরে ঐ রকমই আরো চারটি টেবিল উত্তর দেউড়িতে প্রবেশ পথের দুদিকে দুটো করে রাখা আছে। 41সেখানে সবশুদ্ধ আটটা টেবিল ছিল। বলির পশুদের এগুলির উপরেই বধ করা হত। চারটে টেবিল ছিল ভিতরে আর চারটে ছিল বাইরে উঠোনে। 42সংলগ্ন কক্ষটিতে যে চারটি টেবিল ছিল, তার উপরে হোমবলি উৎসর্গ করে নৈবেদ্য প্রস্তুত করার জন্য রাখা আছে। সেগুলি পাথর কেটে তৈরী করা হয়েছিল। টেবিলগুলো উচ্চতায় এক হাত এবং উপরের অংশটা দৈর্ঘ্যে-প্রস্থে দেড় হাত। বলির পশু বধ করার সমস্ত হাতিয়ার এই টেবিলগুলোর উপরে রাখা আছে। 43টেবিলের চারিদিক এক বিঘৎ উঁচু করে ঘেরা। ঐ টেবিলে রাখা হবে হোমের জন্য বলির মাংস#40:43 43 পদ-হিব্রু অস্পষ্ট। ।
44তারপর তিনি আমাকে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে ভিতরের দেউড়ির মুখে রয়েছে দুটো ঘর। উত্তরের দেউড়ির পাশে দক্ষিণমুখী একটা ঘর, দক্ষিণ দেউড়ির পাশে উত্তরমুখী আর একটা ঘর#40:44 একটি প্রাচীন অনুবাদ: তারপর…আর একটা ঘর। 44 পদহিব্রু অস্পষ্ট।। 45তিনি আমাকে বললেন, দক্ষিণমুখী ঘরটাতে মন্দিরের তত্ত্বাবধায়ক পুরোহিতেরা থাকবে, 46আর উত্তরমুখী ঘরটাতে বেদীর সেবায়েতরা থাকবে। সমস্ত পুরোহিতই হবে সাদোকের বংশধর। লেবী গোষ্ঠীর মধ্যে শুধু তারাই হবে প্রভু পরমেশ্বরের সামনে গিয়ে তাঁর সেবা করার অধিকারী।
ভিতরের প্রাঙ্গণ ও মন্দির
47তিনি ভিতরের উঠোনটা মাপলেন। এটি ছিল সমভূজ চতুষ্কোণ, দৈর্ঘ্যে-প্রস্থে সমান একশো হাত। মন্দিরটি ছিল পশ্চিমদিকে, তার সামনে ছিল বেদী। 48তারপর তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের প্রবেশ কক্ষে। কক্ষটির মাপ নিলেন তিনি। তার মাপ ছিল ভিতরের দিকে পাঁচ হাত আর পাশের দিকে চোদ্দ হাত#40:48 একটি প্রাচীন অনুবাদ: চোদ্দ হাচ। হিব্রুতে: এই কথাগুলি নাই।। দুপাশে তিন হাত পুরু দেওয়াল। 49প্রবেশ কক্ষে যাবার জন্য একটি সিঁড়ি রয়েছে। তার দশটা ধাপ। প্রবেশকক্ষটি কুড়ি হাত লম্বা এবং বারো হাত চওড়া। প্রবেশ পথের দুদিকে রয়েছে দুটি থাম।
Currently Selected:
যিহিষ্কেল 40: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.