যিহিষ্কেল 25
25
ইসরায়েলের প্রতিবেশী বিভিন্নজাতির বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, আম্মোন দেশকে ধিক্কার দাও।#যির 49:1-6; যিহি 21:28-32; আমোস 1:13-15; সফ 2:8-11 3আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সে কথায় মনোযোগ দিতে বল: আমার মন্দিরকে অশুচি হতে দেখে তোমরা উৎফুল্ল হয়েছিলে, ইসরায়েল দেশকে ধ্বংস হতে দেখে এবং যিহুদীয়ার মানুষকে নির্বাসনে যেতে দেখে তোমরা আনন্দিত হয়েছিলে। 4তোমাদের এই আনন্দের জন্যই পূর্ব মরুর উপজাতির হাতে আমি তোমাদের পরাজিত করব। তারা তোমাদের দেশে শিবির স্থাপন করে বসবাস করবে। তোমাদের খাদ্য পানীয় ও ফলমূল সব তারাই ভোগ করবে যা ছিল তোমাদেরই প্রাপ্য। 5আমি রব্বা নগরীকে উটের আস্তানায় পর্যবসিত করব এবং সমগ্র আম্মোন দেশকে করব মেঘের চারণভূমি, যাতে তোমরা জানতে পার যে আমিই প্রভু পরমেশ্বর।
6সর্বাধিপতি প্রভু এই কথা বলেন, তুমি আনন্দে হাততালি দিয়েছ, লাফিয়ে বেড়িয়েছ। তুমি ইসরায়েলভূমিকে আচ্ছিল্য করেছ, ঘৃণা করেছ। 7এইজন্য আমি তোমাকে অন্য জাতির হাতে তুলে দেব। তারা তোমার সব কিছু লুন্ঠন করবে। তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলব যাতে তুমি আর কোনদিন একটি জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পার, তোমার নিজস্ব দেশ বলে কিছু আর থাকবে না। তখনই তুমি জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।
মোয়াব
8সর্বাধিপতি প্রভু বলেছেন, যেহেতু মোয়াব#25:8 কোন কোন প্রাচীন অনুবাদে-মোয়াব। হিব্রু: মোয়াব ও সেয়ীর। বলেছে যে যিহুদীয়া অন্যান্য আর সমস্ত জাতির মতই,#যিশা 15:1—16:14; 25:10-12; যির 48:1-47; আমোস 2:1-3; সফ 2:8-11 9সেইহেতু মোয়াবের সীমান্তের যে সমস্ত নগরী প্রতিরক্ষায় তৎপর থাকে সেগুলি আক্রান্ত হবে, সেইসাথে সুদৃশ্য নগরী বেথ-যেশিমোথ, বেল-মেওন এবং কিরিয়-থায়িমও আক্রান্ত হবে। 10আমি পূর্বদিকের মরুবাসী উপজাতিদের দিয়ে মোয়াব জয় করার, তার সাথে তারা আম্মোনও জয় করবে যাতে মোয়াব#25:10 মোয়াব-সম্ভাব্য পাঠ। হিব্রু: আম্মোন। আর কোন দিন একটি জাতিরূপে পরিগণিত হতে না পারে। 11আমি মোয়াবকে শাস্তি দেব। তাতে তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
ইদোম
12সর্বাধিপতি প্রভু বলেছেন, ইদোমের লোকেরা যিহুদীয়ার উপরে নির্মম প্রতিহিংসা চরিতার্থ করেছে এবং সেই প্রতিহিংসার দায় ইদোমের উপর বর্তেছে।#যিশা 34:5-17; 63:1-6; যির 49:7-22; যিহি 35:1-15; আমোস 1:11-12; ওব 1-14; মালা 1:2-5 13তাই আমি ঘোষণা করছি যে, ইদোমকে আমি শাস্তি দেব। সেখানকার মানুষ ও পশু নির্বিশেষে প্রত্যেককে নিধন করব। সে দেশ পরিণত হবে ধ্বংসস্তূপে। তেমান নগরী থেকে দেদান নগরী পর্যন্ত সমস্ত মানুষজন যুদ্ধে নিহত হবে। 14আমার ইসরায়েলী প্রজাবৃন্দ আমার পক্ষ হয়ে ইদোমের উপর প্রতিশোধ নেবে এবং তারাই আমার ক্রোধের ভয়াবহতা ইদোমীদের বুঝিয়ে দেবে। তারা অনুভব করবে আমার ক্রোধ এবং তখনই জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
ফিলিস্তিয়া
15সর্বাধিপতি প্রভু বলেছেন, ফিলিস্তিনীরা তাদের চিরশত্রুর উপরে নির্মম প্রতিশোধ গ্রহণ করেছে, তাদের ধ্বংস করেছে চরম ঘৃণায়।#যিশা 14:29-31; যির 47:1-7; যোয়েল 3:4-8; আমোস 1:6-8; সফ 2:4-7; সখ 9:5-7 16তাই আমি ঘোষণা করছি, আমি ফিলিস্তিনীদের আক্রমণ করব এবং নিশ্চিহ্ন করে দেব। ফিলিস্তিনীদের সমতলভূমিতে অবশিষ্ট যারা বেঁচে থাকবে তাদেরও প্রত্যেককে ধ্বংস করব। 17আমি তাদের ভয়াবহ দণ্ড দেব এবং চরম প্রতিশোধ নেব তাদের উপর তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Currently Selected:
যিহিষ্কেল 25: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.