১ শমুয়েলে 27
27
ফিলিস্তিনীদের দেশে দাউদের পলায়ন
1দাউদ মনে মনে ভাবলেনঃ এখন যে কোন দিন শৌলের হাতে আমার জীবন নাশ হতে পারে। ফিলিস্তিনীদের দেশে পালিয়ে না গেলে আমার মঙ্গল নেই। সেখানে গেলে শৌল হতাশ হয়ে সারা ইসরায়েল দেশে আমাকে আর খুঁজে বেড়াবেন না। আমি তাঁর হাত থেকে নিস্তার পাব। 2তাই দাউদ নিজের ছশো অনুচর সঙ্গে নিয়ে গাতের রাজা আখিশের কাছে গেলেন। আখিশ ছিলেন মায়োকের পুত্র। 3দাউদ ও তাঁর লোকজন তাদের পরিবারসহ গাতে আখিশের কাছে বাস করতে লাগলেন। দাউদের সঙ্গে তাঁর দুই স্ত্রী-জেজরিল নিবাসী অহিনোয়ম এবং কারমেল নিবাসী নাবলের বিধবা অবিগল সেখানে ছিলেন। 4দাউদ গাতে পালিয়ে গেছেন-এই সংবাদ শৌলের কাছে পৌঁছালে তিনি তাঁর খোঁজ করা ছেড়ে দিলেন।
5দাউদ একদিন আখিশকে বললেন, মহারাজ যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তবে আপনার দেশে কোন নগরে আমাকে স্থান দিন, আমি সেখানেই বাস করব। রাজধানীতে আপনার সঙ্গে কেন আপনার এই দাস বাস করবে? 6আখিশ সেইদিনই সিকলগ নগরটি তাঁকে দান করলেন। এইজন্য আজও সিকলগ নগর যিহুদাবংশের রাজাদের অধিকারে আছে।
7ফিলিস্তিনীদের দেশে দাউদ এক বৎসর চার মাস কাল বাস করেছিলেন। 8দাউদ ও তাঁর অনুচরেরা এই সময়ে গসুর, গিরসি ও তাঁর অমালেকী উপজাতিদের উপর হামলা করতেন। শূর থেকে মিশর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে অতি প্রাচীনকাল থেকে এই উপজাতিদের বাস ছিল। 9দাউদ এই দেশের অধিবাসীদের উপর হামলা করতেন এবং স্ত্রীপুরুষ নির্বিশেষে কাউকেই জীবিত রাখতেন না। গরু, ভেড়া, গাধা, উট এবং সাজপোশাক সব লুঠ করে আখিশের কাছে ফিরে আসতেন। 10আখিশ যখন জিজ্ঞাসা করতেন, আজ কাদের#27:10 গ্রীকঃ হিব্রু অস্পষ্ট উপর তোমরা হামলা করলে? দাউদ বলতেন, যিহুদীয়া অঞ্চলে অথবা যিরহমেলিদের অঞ্চলে অথবা কেনী উপজাতিদের অঞ্চলে। 11দাউদ গাতে সংবাদ নিয়ে আসার জন্য কোন পুরুষ বা স্ত্রীলোককে জীবিত রাখতেন না। তিনি বলতেন, হয়তো এদের কেউ আমাদের কথা ফাঁস করে দিয়ে বলবে যে দাউদ এই রকম কাজ করছে। ফিলিস্তিনীদের দেশে দাউদ যতদিন ছিলেন ততদিন তাঁর এই রীতিই ছিল। 12আখিশ দাউদকে বিশ্বাস করতেন। তিনি ভেবেছিলেন যে দাউদ তার স্বজাতি ইসরায়েলীদের কাছে নিজেকে ঘৃণাস্পদ করে তুলেছে। সে চিরকাল তাঁরই দাস হয়ে থাকবে।
Currently Selected:
১ শমুয়েলে 27: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.