YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 97

97
1সদাপ্রভু রাজত্ব করেন; পৃথিবী উল্লাসিত হউক,
দ্বীপসমূহ আনন্দ করুক;
2মেঘ ও অন্ধকার তাঁহার চারিদিকে বিদ্যমান,
ধর্ম্মশীলতা ও বিচার তাঁহার সিংহাসনের ভিত্তিমূল।
3অগ্নি তাঁহার অগ্রে অগ্রে গমন করে,
চারিদিকে তাঁহার বিপক্ষগণকে দগ্ধ করে।
4তাঁহার বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল;
পৃথিবী তাহা দেখিল, কম্পান্বিত হইল।
5পর্ব্বত সকল মোমের ন্যায় গলিয়া গেল, সদাপ্রভুর সাক্ষাতে,
সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে।
6স্বর্গ তাঁহার ধর্ম্মশীলতা প্রচার করিয়াছে,
এবং সমস্ত জাতি তাঁহার গৌরব দেখিয়াছে।
7লজ্জিত হউক সেই সকলে, যাহারা ক্ষোদিত প্রতিমার সেবা করে,
যাহারা অবস্তুর শ্লাঘা করে;
হে দেবগণ! সকলে তাঁহাকে প্রণিপাত কর।
8সিয়োন শুনিয়া আনন্দিত হইল,
যিহূদার কন্যাগণ উল্লাসিত হইল,
হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্য।
9কেননা, হে সদাপ্রভু, তুমিই সমস্ত ভূমণ্ডলের ঊর্দ্ধে পরাৎপর,
তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত।
10হে সদাপ্রভু-প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর;
তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন,
দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন।
11দীপ্তি বপন করা গিয়াছে ধার্ম্মিকের জন্য,
আর সরলচিত্তদের জন্য আনন্দ।
12হে ধার্ম্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর,
তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 97