YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 96

96
1তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও;
সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।
2সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, তাঁহার নামের ধন্যবাদ কর,
দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর।
3প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব,
সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল।
4কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্ত্তনীয়,
তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
5কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র,
কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্ম্মাতা;
6প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী;
শক্তি ও শোভা তাঁহার ধর্ম্মধামে বিদ্যমান।
7হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্ত্তন কর,
সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।
8সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর,
নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার প্রাঙ্গণে আইস।
9পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর;
সমস্ত পৃথিবী! তাঁহার সাক্ষাতে কম্পমান হও।
10জাতিগণের মধ্যে বল, সদাপ্রভু রাজত্ব করেন;
জগৎও অটল, তাহা বিচলিত হইবে না;
তিনি ন্যায়ে জাতিগণের বিচার করিবেন।
11আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক;
সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জ্জন করুক;
12ক্ষেত্র ও তথাকার সকলই উল্লাসিত হউক;
তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে;
13সদাপ্রভুর সাক্ষাতেই করিবে, কেননা তিনি আসিতেছেন,
তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন;
তিনি ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন,
আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা । 96