YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 67

67
গান পরিচালকের সংকলনের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। একটা গীত। একটা গান।
1হে ঈশ্বর, তুমি আমাদের দয়া কর ও আশীর্বাদ কর;
তোমার দয়া আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা]
2যেন পৃথিবীর সবাই তোমার পথ জানতে পারে
এবং সমস্ত জাতি তোমার দেওয়া উদ্ধার পেয়ে
তা কাজে লাগাতে পারে।
3হে ঈশ্বর, জাতিরা তোমার গৌরব করুক;
সমস্ত জাতিই তা করুক।
4জাতিরা খুশী হোক ও আনন্দ-গান করুক,
কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে
আর এই পৃথিবীতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
5হে ঈশ্বর, জাতিরা তোমার গৌরব করুক;
সমস্ত জাতিই তা করুক।
6জমি তার ফসল দিয়েছে;
ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করেছেন।
7ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন;
তা দেখে পৃথিবীর সবচেয়ে দূরের দেশের লোকেরাও
তাঁর ভক্ত হবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 67