YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 66

66
গান পরিচালকের সংকলনের জন্য। একটা গান। একটা গীত।
1পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2তাঁর গৌরব-গান গাও;
তাঁকে যোগ্য প্রশংসা দান কর।
3ঈশ্বরকে বল, “তোমার কাজ দেখে
মনে কত ভয় ও ভক্তি জাগে।
তোমার মহাশক্তির সামনে
তোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
4দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার যোগ্য সম্মান দেবে;
তোমার উদ্দেশে তারা প্রশংসা-গান করবে;
তারা তোমার প্রশংসার গান গাইবে।” [সেলা]
5তোমরা এসে ঈশ্বরের কাজ দেখে যাও;
মানুষের জন্য তিনি যে কাজ করেছেন
তা মনে ভক্তিপূর্ণ ভয় জাগায়।
6তিনি সমুদ্রকে করেছিলেন শুকনা ভূমি;
তারা পায়ে হেঁটে নদী পার হয়েছিল।
এস, আমরা দেশের মধ্যে তাঁকে নিয়ে আনন্দ করি।
7তাঁর শক্তিতেই তিনি চিরকাল রাজত্ব করেন;
তাঁর চোখ সব জাতির উপর রয়েছে।
যারা ঈশ্বরের প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]
8সমস্ত জাতির লোকেরা, আমাদের ঈশ্বরের গৌরব কর;
তাঁর প্রশংসার ধ্বনি যেন শোনা যায়।
9তিনিই আমাদের বাঁচিয়ে রেখেছেন
আর আমাদের পা স্থির রেখেছেন।
10হে ঈশ্বর, তুমি আমাদের যাচাই করেছ;
রূপার খাদ বের করার মত করে
তুমি আমাদের পরিষ্কার করেছ।
11তুমিই আমাদের জালে ফেলেছ
আর আমাদের পিঠে ভীষণ বোঝা চাপিয়েছ।
12তুমি আমাদের মাথার উপর দিয়ে
যেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ।
আগুন আর জলের মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে,
কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ আশীর্বাদের মধ্যে নিয়ে এসেছ।
13আমি তোমার ঘরে পোড়ানো-উৎসর্গ নিয়ে আসব
আর তোমার কাছে আমার সব মানত পূরণ করব।
14সেই সব মানতের কথা আমি মুখে বলেছি,
আর বিপদের দিনে আমার মুখ তা উচ্চারণ করেছে।
15আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়ে
পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করব
আর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ উৎসর্গ করব;
আমি ষাঁড় ও ছাগল উৎসর্গ করব। [সেলা]
16তোমরা যারা ঈশ্বরকে ভক্তি কর তোমরা সবাই এসে শোন;
তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
17আমি নিজের মুখে তাঁকে ডেকেছিলাম;
আমার মুখে তাঁর গৌরব ছিল।
18আমার অন্তরে যদি আমি অন্যায় পুষে রাখতাম
তাহলে আমার কথা প্রভু শুনতেন না।
19কিন্তু ঈশ্বর যে শুনেছেন তাতে কোন ভুল নেই;
তিনি আমার প্রার্থনায় কান দিয়েছেন।
20ঈশ্বরের গৌরব হোক!
তিনি আমার প্রার্থনা অগ্রাহ্য করেন নি
কিম্বা আমার প্রতি তাঁর অটল ভালবাসা বন্ধ করেন নি।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 66