গীতসংহিতা 64
64
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের একটা গান।
1হে ঈশ্বর, তুমি আমার নালিশের কথা শোন;
তুমি শত্রুর ভয় থেকে আমার প্রাণ বাঁচাও।
2দুষ্টদের ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচাও;
যারা মন্দ কাজ করে বেড়ায়
সেই লোকদের চেঁচামেচি থেকে আমাকে বাঁচাও।
3তারা যেন তলোয়ারের মত করে জিভে শান দিয়ে রেখেছে,
তাদের তেতো কথার তীর ধনুকে লাগিয়ে রেখেছে;
4যাতে গোপন জায়গা থেকে নির্দোষ লোকের দিকে
সেই তীর তারা ছুঁড়তে পারে;
তারা হঠাৎ তা ছোঁড়ে, ভয় করে না।
5তাদের মন্দ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়,
আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে;
তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”
6তারা অন্যায় করার মতলব এঁটে বলে,
“আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।”
সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার
নাগাল পাওয়া যায় না।
7কিন্তু ঈশ্বর তাদের উপর তীর ছুঁড়বেন;
হঠাৎ তীর বিঁধে তারা পড়ে যাবে।
8তাদের জিভ্ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে;
তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।
9তখন সকলের মনে ভয় জাগবে;
ঈশ্বর যা করেছেন তারা তা ঘোষণা করবে
আর সেই কথা ভাববে।
10ঈশ্বরভক্ত লোকেরা সদাপ্রভুকে নিয়ে আনন্দ করবে
এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে;
অন্তরে যারা সৎ তারা তাঁর গৌরব করবে।
Currently Selected:
গীতসংহিতা 64: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000