গীতসংহিতা 52
52
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের মস্কীল-গান। ইদোমীয় দোয়েগ এসে যখন শৌলকে খবর দিল যে, দায়ূদ অহীমেলকের ঘরে গেছেন গানটা সেই সময়কার।
1ওহে শক্তিশালী যোদ্ধা, কেন তুমি মন্দ বিষয় নিয়ে গর্ব করছ?
ঈশ্বরের অটল ভালবাসার তো শেষ নেই।
2তোমার জিভ্ দিয়ে ধ্বংসের পরিকল্পনার কথা বেরিয়ে আসছে;
হে ছলনাকারী, তোমার জিভ্ যেন শান দেওয়া ক্ষুর।
3তুমি ভালোর চেয়ে মন্দ ভালবাস,
আর ভালবাস সত্যের চেয়ে মিথ্যা কথা বলা। [সেলা]
4ওহে ছলনাকারী জিভ্,
যে কথা ধ্বংস আনে তুমি তা-ই পছন্দ কর।
5কিন্তু ঈশ্বর তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবেন;
তিনি তোমাকে টেনে আনবেন,
তোমার তাম্বু থেকে ছিনিয়ে আনবেন,
জীবিতদের দেশ থেকে তোমাকে উপ্ড়ে ফেলবেন। [সেলা]
6এ সব দেখে ঈশ্বরভক্তদের প্রাণে ভক্তিপূর্ণ ভয় জাগবে;
তারা তোমাকে ঠাট্টা করে বলবে,
7“ঐ দেখ, ঐ লোকটি ঈশ্বরকে তার আশ্রয়-দুর্গ করে নি;
তার প্রচুর ধন-সম্পদের উপর সে নির্ভর করেছে
আর মন্দ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।”
8কিন্তু আমি ঈশ্বরের ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত;
আমি সব সময় ঈশ্বরের অটল ভালবাসার উপর নির্ভর করে থাকি।
9তুমি যা করেছ তার জন্য চিরকাল আমি তোমার গৌরব করব;
তুমি মংগলময় বলে তোমার ভক্তদের সামনে
আমি তোমার অপেক্ষায় থাকব।
Currently Selected:
গীতসংহিতা 52: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000