Bible App logo
Search Icon

গীতসংহিতা 20

20
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1তোমার দুঃখের দিনে সদাপ্রভু তোমার ডাকে সাড়া দিন;
যাকোবের ঈশ্বর তোমাকে নিরাপদে রাখুন।
2তাঁর পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন
আর সিয়োন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন।
3তোমার সমস্ত উৎসর্গের কথা তাঁর মনে থাকুক,
তোমার পোড়ানো-উৎসর্গগুলো তিনি গ্রহণ করুন। [সেলা]
4তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন,
তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন।
5তোমার জয়ে আমরা যেন আনন্দ করি
আর আমাদের ঈশ্বরের নামে পতাকা উড়াই।
সদাপ্রভু তোমার সমস্ত প্রার্থনা গ্রাহ্য করুন।
6এখন আমি জানি,
সদাপ্রভু তাঁর অভিষেক করা লোককে রক্ষা করেন;
তাঁর ডান হাতের রক্ষা করার মহাশক্তিতে
তিনি পবিত্র স্বর্গ থেকে
তাঁর অভিষেক করা লোকের ডাকে সাড়া দেন।
7অনেকে তাদের রথের বড়াই করে,
অনেকে করে তাদের ঘোড়ার,
কিন্তু আমরা করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর।
8তারা নীচু হয়েছে, তারা পড়ে গেছে,
কিন্তু আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি।
9হে সদাপ্রভু, রক্ষা কর;
হে রাজা, আমাদের ডাকে সাড়া দাও।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 20