Bible App logo
Search Icon

গীতসংহিতা 17

17
দায়ূদের প্রার্থনা।
1হে সদাপ্রভু, তুমি ন্যায় কথা শোন, আমার কান্নায় কান দাও;
আমার ছলনাহীন মুখের প্রার্থনা শোন।
2আমার উপর তোমার বিচার যেন ন্যায্য হয়;
যা সত্যি তা তোমার চোখে ধরা পড়ুক।
3তুমি তো আমার অন্তরে ঢুকে দেখেছ
আর রাতে আমাকে পরীক্ষা করেছ;
আমাকে যাচাই করেও দেখেছ
কিন্তু কিছুই খুঁজে পাও নি।
আমি ঠিক করেছি কোন পাপের কথায়
আমার মুখ আমি ব্যবহার করব না।
4মানুষ যে সব কাজ করে তা না করে
তোমার মুখের বাক্যের সাহায্যে
জুলুমের পথ থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি।
5তোমার পথেই আমি আমার পা স্থির রেখেছি;
সেখান থেকে আমার পা একটুও নড়ে নি।
6হে ঈশ্বর, তুমি আমার ডাকে সাড়া দেবে,
সেজন্য আমি তোমাকে ডাকছি;
আমার কথায় কান দাও, আমার প্রার্থনা শোন।
7তোমার অটল ভালবাসা আশ্চর্যভাবে প্রকাশ কর;
শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য
যারা তোমার আশ্রয় নেয়,
তুমি ডান হাত দিয়ে তাদের রক্ষা করে থাক।
8-9চোখের মণির মত করে তুমি আমাকে রক্ষা কর;
যারা আমার উপর অত্যাচার করে
সেই দুষ্টদের থেকে,
যারা মেরে ফেলার জন্য আমাকে ঘিরে রয়েছে
সেই শত্রুদের থেকে,
তুমি আমাকে তোমার ডানার ছায়ায় রাখ।
10তাদের অসাড় অন্তরের দুয়ার তারা বন্ধ করে রেখেছে;
তাদের মুখ দিয়ে অহংকারের কথাই বের হয়।
11তারা এখন আমাদের ঘিরে ফেলেছে,
আমাদের কোথাও যাবার পথ নেই।
তারা আমাদের উপর কড়া নজর রেখেছে
যাতে মাটিতে আমাদের ফেলে দিতে পারে।
12তারা সিংহের মত শিকারের নেশায় পাগল,
যেন আড়ালে ওৎ পেতে থাকা যুব সিংহ।
13হে সদাপ্রভু, তুমি ওঠো, ওদের রুখে দাঁড়াও,
ওদের মাটিতে ফেলে দাও।
তোমার তলোয়ার দিয়ে দুষ্টের হাত থেকে
আমাকে উদ্ধার কর।
14হে সদাপ্রভু, ঐ লোকদের হাত থেকে,
দুনিয়ার মানুষের হাত থেকে,
তুমি নিজের হাতে আমার প্রাণ বাঁচাও।
তাদের এই সব পুরস্কার এই জগতেই রয়েছে-
তোমার ধন-সম্পদে তাদের পেট ভরে,
তাদের সন্তানের সংখ্যা অনেক হয়,
সন্তানদের জন্য তারা তাদের ধন-সম্পদ রেখে যায়।
15কিন্তু আমি যেন নির্দোষ হয়ে
তোমার সামনে থাকতে পারি,
যাতে মৃত্যু থেকে জেগে উঠে
তোমাকে দেখে আমি আনন্দ পাই।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 17