Bible App logo
Search Icon

গীতসংহিতা 16

16
দায়ূদের গান। একটা মিক্‌তাম।
1হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি।
2আমি সদাপ্রভুকে বলেছি, “তুমিই আমার প্রভু;
তুমি ছাড়া আর কিছুতে আমার মংগল নেই।”
3পৃথিবীর যে সব লোক ঈশ্বরের, তাঁরা মহান;
তাঁদের নিয়েই আমার সব আনন্দ।
4যারা দেব-দেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয়
তাদের দুঃখ বেড়ে যাবে।
তারা রক্তের যে ঢালন-উৎসর্গ করে আমি তা করব না;
দেব-দেবতার নামও আমি মুখে আনব না।
5সদাপ্রভু, তুমিই আমার সম্পত্তি;
তুমিই আমার পিপাসার জল।
আমার ভাগ্য তোমার হাতেই আছে।
6আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার;
আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
7আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব যিনি আমাকে সুবুদ্ধি দেন;
রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়।
8আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে;
তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব।
9এইজন্য আমার মন খুশীতে ভরা,
আমার অন্তর আনন্দ করছে
আর আমার দেহ নিরাপদে থাকবে;
10কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না,
তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না।
11জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ;
তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ
আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in