YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 142

142
গুহায় থাকার সময়ে দায়ূদের মস্কীল-গান। একটা প্রার্থনা।
1আমি চিৎকার করে সদাপ্রভুর কাছে কাঁদছি;
আমি জোরে জোরে সদাপ্রভুর কাছে মিনতি করছি।
2আমার দুঃখের কথা আমি তাঁর সামনে ঢেলে দিচ্ছি,
আমার কষ্টের কথা তাঁর সামনে বলছি।
3যখন আমি নিরাশ হয়ে পড়ি
তখন তুমিই আমার জীবনের পথ সম্বন্ধে জান;
আমার চলার পথে লোকে আমার জন্য
গোপনে ফাঁদ পেতে রেখেছে।
4আমার ডান পাশে তাকিয়ে দেখ,
আমাকে চেনে এমন কেউ নেই।
আমার পালাবার স্থান নেই;
কেউ আমার প্রাণের জন্য চিন্তা করে না।
5হে সদাপ্রভু, আমি তোমার কাছেই কেঁদেছি;
আমি বলেছি, “তুমিই আমার আশ্রয়,
এই পৃথিবীতে তুমিই আমার সম্পত্তি।”
6আমার কান্নায় তুমি কান দাও,
কারণ আমি খুব অসহায় হয়ে পড়েছি;
আমাকে যারা তাড়া করছে
তাদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও,
কারণ তারা আমার চেয়ে শক্তিশালী।
7জেলখানায় থাকবার মত এই অবস্থা থেকে
তুমি আমাকে উদ্ধার কর,
যাতে আমি তোমার গৌরব করতে পারি।
ঈশ্বরভক্ত লোকেরা আনন্দে আমাকে ঘিরে থাকবে,
কারণ তুমি আমার মংগল করবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 142