YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 132

132
উপরে ওঠার গান।
1হে সদাপ্রভু, তুমি দায়ূদের সমস্ত কষ্টের কথা মনে করে দেখ।
2তিনি তো সদাপ্রভুর কাছে শপথ করেছিলেন,
যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের কাছে
এই প্রতিজ্ঞা করেছিলেন,
3“আমার ঘরে আমি ঢুকব না,
কিম্বা বিছানাতেও শোব না;
4আমার চোখে ঘুম আসতে দেব না,
চোখের পাতায় তন্দ্রা নামতে দেব না;
5যতক্ষণ না সদাপ্রভুর জন্য একটা জায়গা খুঁজে পাই,
যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের জন্য
একটা বাসস্থান খুঁজে পাই।”
6আমরা ইফ্রাথা থেকে সাক্ষ্য-সিন্দুকের খবর শুনেছিলাম,
যায়ারের মাঠে সেটা পেয়েছিলাম;
7চল, আমরা তাঁর বাসস্থানে যাই,
তাঁর পা-দানিতে উবুড় হয়ে তাঁর উপাসনা করি।
8হে সদাপ্রভু, ওঠো, তোমার বিশ্রামের জায়গায় এস;
তুমি এস, আর তোমার শক্তির সিন্দুক আসুক।
9তোমার পুরোহিতেরা ন্যায়ের পোশাক পরুক,
আর তোমার ভক্তেরা আনন্দে গান করুক।
10তোমার দাস দায়ূদের দরুন তোমার অভিষিক্ত লোকের প্রার্থনা
তুমি ফিরিয়ে দিয়ো না।
11সদাপ্রভু দায়ূদের কাছে এই নিশ্চিত শপথ করেছেন
যা তিনি কখনও ভাঙ্গবেন না,
“তোমার একজন সন্তানকে আমি তোমার সিংহাসনে বসাব।
12তোমার ছেলেরা যদি আমার স্থাপন করা ব্যবস্থা পালন করে
আর আমার বাক্য মেনে চলে যা আমি তাদের শিখাব,
তাহলে তাদের ছেলেদের চিরকাল ধরে
তোমার সিংহাসনে বসতে দেওয়া হবে।”
13সদাপ্রভু সিয়োনকে বেছে নিয়েছেন;
তাঁর বাসস্থানের জন্য এটাই তিনি চেয়েছিলেন।
14তিনি বলেছিলেন, “এটাই আমার চিরকালের বিশ্রামের স্থান;
আমি এখানেই বাস করব, কারণ আমি তা-ই চেয়েছি।
15আমি সিয়োনকে প্রচুর খাবার দিয়ে আশীর্বাদ করব;
খাবার দিয়ে সেখানকার গরীব লোকদের তৃপ্ত করব।
16আমি সিয়োনের পুরোহিতদের উদ্ধারের পোশাক পরাব;
সেখানকার ভক্তেরা আনন্দে জোরে জোরে গান করবে।
17আমি সেখানে দায়ূদের জন্য একটা শক্তিশালী বংশ গড়ে তুলব;
আমার অভিষিক্ত লোকের জন্য
আমি একটা বাতি জ্বালাবার ব্যবস্থা করেছি।
18আমি তার শত্রুদের লজ্জার পোশাক পরাব,
কিন্তু তার মাথায় থাকবে উজ্জ্বল মুকুট।”

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 132