YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 131

131
উপরে ওঠার গান। দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমার অন্তর গর্বিত নয়,
আমার চোখে অহংকারের ভাব নেই;
যে সমস্ত বড় ও কঠিন কাজ করা আমার পক্ষে অসম্ভব
তা নিয়ে আমি মাথা ঘামাই না।
2আমি আমার অন্তরকে শান্ত ও নীরব করে রেখেছি;
দুধ ছাড়ানো শিশু যেমন মায়ের কাছে শান্ত হয়ে থাকে,
তেমনিভাবে আমার মধ্যে আমার অন্তরও শান্ত হয়ে রয়েছে।
3হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর তোমার আশা রাখ,
এখন থেকে চিরকাল।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 131