YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 128

128
উপরে ওঠার গান।
1ধন্য তারা, যারা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে
আর তাঁর পথে চলে।
2তোমার নিজের হাতের পরিশ্রমের ফল তুমি ভোগ করবে;
তুমি সুখী হবে আর তোমার মংগল হবে।
3তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রী
ফলে ভরা আংগুর গাছের মত হবে;
তোমার খাবার টেবিলের চারপাশে
তোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।
4সত্যিই, সদাপ্রভুকে যে ভক্তিপূর্ণ ভয় করে
সে এইভাবে আশীর্বাদ পাবে।
5সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন;
তোমার সারা জীবন ধরে তুমি যেন যিরূশালেমের মংগল
দেখতে পাও।
6তুমি যেন তোমার নাতিপুতি দেখতে পাও।
ইস্রায়েলীয়দের উপর শান্তি আসুক।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 128