YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 127

127
উপরে ওঠার গান। শলোমনের গান।
1সদাপ্রভু যদি ঘর তৈরী না করেন তবে মিস্ত্রীরা মিথ্যাই পরিশ্রম করে;
যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন
তবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়।
2তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্য
পরিশ্রম করতে ভোরে ওঠ আর দেরি করে ঘুমাতে যাও;
কিন্তু সদাপ্রভু যাদের ভালবাসেন তারা যখন ঘুমায়
তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন।
3ছেলেরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি,
গর্ভের সন্তানেরা তাঁরই দেওয়া পুরস্কার।
4যৌবনের ছেলেরা যোদ্ধার হাতের তীরের মত।
5ধন্য সেই লোক, যার তীর রাখার খাপ এই রকম তীরে পূর্ণ;
শহরের ফটকের কাছে বিপক্ষদের সংগে কথা বলার সময়
তারা লজ্জা পাবে না।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 127