YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 19

19
1যে বিবেচনাহীন লোক বাঁকা কথা বলে
তার চেয়ে সেই গরীব লোকটি ভাল
যে সততায় চলাফেরা করে।
2আবার জ্ঞানহীন হওয়াও ভাল নয়;
যে লোক তাড়াহুড়া করে সব কাজ করতে যায়
সে ভুল করে।
3মানুষের নিজের বোকামিই তাকে বিপথে নিয়ে যায়,
কিন্তু তবুও তার অন্তর সদাপ্রভুর বিরুদ্ধে ক্ষেপে ওঠে।
4ধন অনেক বন্ধু নিয়ে আসে,
কিন্তু তবুও গরীব লোক তার বন্ধু হারায়।
5মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;
যে সাক্ষী মিথ্যা কথা বলে সে রেহাই পাবে না।
6উঁচু পদের লোকের দয়া পাবার জন্য
অনেকেই তার খোসামোদ করে,
আর যে দান করে সবাই তার বন্ধু হয়।
7গরীবকে তার আত্মীয়-স্বজনেরা সবাই যখন এড়িয়ে চলে
তখন এটা নিশ্চিত যে, তার বন্ধু-বান্ধবেরা
তার কাছ থেকে দূরে থাকবে;
তার কাকুতি-মিনতিতে তারা কান দেবে না।
8যে নিজেকে ভালবাসে সে বুদ্ধি লাভ করে;
যে বিচারবুদ্ধি ব্যবহার করে চলে সে আশীর্বাদ পায়।
9মিথ্যা সাক্ষী শাস্তি পাবেই পাবে;
যে সাক্ষী মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে।
10বিবেচনাহীনের পক্ষে সুখভোগ করা যখন উপযুক্ত নয়,
তখন দাসের পক্ষে রাজপুরুষদের উপর কর্তা হওয়া
আরও অনুপযুক্ত।
11যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজে
রাগ করতে দেয় না;
তার বিরুদ্ধে কেউ দোষ করলে তা না ধরা তার পক্ষে গৌরব।
12রাজার রাগ সিংহের গর্জনের মত,
কিন্তু তার দয়া যেন ঘাসের উপরে পড়া শিশির।
13বিবেচনাহীন ছেলে তার বাবার সর্বনাশের কারণ হয়,
আর ঝগড়াটে স্ত্রী টপ্‌ টপ্‌ করে ফোঁটা পড়বার মত।
14ঘর-বাড়ী ও ধন বাবার কাছ থেকে পাওয়া যায়,
কিন্তু বুদ্ধিমতী স্ত্রী পাওয়া যায় সদাপ্রভুর কাছ থেকে।
15অলসতা গাঢ় ঘুম নিয়ে আসে;
অলস লোক খিদেয় কষ্ট পায়।
16যে লোক ঈশ্বরের আইন-কানুন পালন করে সে তার জীবন রক্ষা করে;
কিন্তু যে তার জীবন-পথের দিকে মনোযোগ দেয় না সে মরবে।
17যে লোক গরীবকে দয়া করে সে সদাপ্রভুকে ধার দেয়;
সদাপ্রভুই তার সেই উপকারের প্রতিদান দেবেন।
18তোমার ছেলেকে শাসন কর, কারণ তাতে আশা আছে;
তার মৃত্যু ঘটাতে চেয়ো না।
19অতিরিক্ত রাগী লোককে শাস্তি পেতে হবে;
তাকে একবার রক্ষা করলে বার বার তা করতে হবে।
20উপদেশে কান দাও, শাসন মেনে চল;
পরে তুমি জ্ঞানী হতে পারবে।
21মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে,
কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তা-ই হবে।
22মানুষ মানুষের কাছ থেকে অটল ভালবাসা পেতে চায়;
মিথ্যাবাদীর চেয়ে গরীব লোক ভাল।
23সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় পরিপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়;
যার সেই জীবন আছে সে পরিতৃপ্ত থাকে,
কোন বিপদ তার কাছে আসতে পারে না।
24অলস থালায় হাত ডুবায়;
সে হাতটা মুখে তুলতেও চায় না।
25ঠাট্টা-বিদ্রূপ কারীকে মার দিলে বোকা লোক সতর্ক হবে;
বুদ্ধিমানকে সংশোধন করলে সে জ্ঞান লাভ করবে।
26যে ছেলে বাবার উপর অত্যাচার করে আর মাকে তাড়িয়ে দেয়,
সে তাদের উপর লজ্জা ও অপমান ডেকে নিয়ে আসে।
27ছেলে আমার, যদি তুমি শাসন না মান
তবে তুমি জ্ঞানের শিক্ষা থেকে অন্যদিকে সরে যাবে।
28দুষ্ট সাক্ষী ন্যায়বিচার নিয়ে ঠাট্টা করে;
দুষ্টেরা অন্যায়ের মধ্যে ডুবে থাকে।
29ঠাট্টা-বিদ্রূপ কারীদের জন্য প্রস্তুত করা হয়েছে শাস্তি,
আর বিবেচনাহীনদের পিঠের জন্য রয়েছে চাবুক।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 19