Bible App logo
Search Icon

যিহূদা ভূমিকা

ভূমিকা
ভণ্ড শিক্ষকেরা যারা নিজেদের বিশ্বাসী বলে দাবি করত তাদের সম্বন্ধে সাবধান করবার জন্য যীশুর সৎভাই যিহূদা এই চিঠিখানা লিখেছিলেন। এই শিক্ষকদের তিনি চিনিয়ে দিয়েছিলেন এবং তাদের শেষ দশা কি হবে তা-ও প্রকাশ করেছিলেন। যিহূদা তাঁর চিঠির পাঠকদের বলছেন, “খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস যা ঈশ্বর তাঁর লোকদের চিরকালের জন্য দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ কর” (৩ পদ)। একটা সুন্দর আশীর্বচনের কথা বলে তিনি চিঠিটা শেষ করেছেন (২৪ পদ)।
বিষয় সংক্ষেপ:
(ক) শুভেচ্ছা জানানো (১,২ পদ)
(খ) ভণ্ড শিক্ষকদের চিনিয়ে দেওয়া (৩-১৬ পদ)
(গ) বিশ্বাসীদের বিশ্বস্ত থাকবার উপর জোর দেওয়া (১৭-২৩ পদ)
(ঘ) আশীর্বচন (২৪,২৫ পদ)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in