Bible App logo
Search Icon

৩ যোহন 1

1
1ঈশ্বরের সত্যের দরুন আমি যাকে ভালবাসি আমার সেই প্রিয় বন্ধু গাইয়ের কাছে সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি।
2প্রিয় বন্ধু, আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছুই ভালভাবে চলে এবং আত্মার দিক থেকে তুমি যেমন ভালভাবে চলছ ঠিক তোমার শরীরও যেন ভাল চলে। 3আমি খুবই আনন্দিত হলাম যখন কয়েকজন বিশ্বাসী ভাই এসে তোমার বিষয় এই সাক্ষ্য দিল যে, ঈশ্বরের সত্যের প্রতি তুমি বিশ্বস্ত আছ এবং তার মধ্যেই চলছ। 4আমার সন্তানেরা যে ঈশ্বরের সত্যের মধ্যে চলাফেরা করছে, এই কথা শোনার চেয়ে বড় আনন্দ আমার আর নেই।
5প্রিয় বন্ধু, না চিনেও বিশ্বাসী ভাইদের জন্য তুমি যা করছ তা বিশ্বস্ত ভাবেই করছ। 6মণ্ডলীর সকলের সামনে তারা তোমার ভালবাসার কথা বলেছে। ঈশ্বর যাতে সন্তুষ্ট হন সেইভাবে তুমি তাদের যাত্রার ব্যবস্থা করে দিলে ভাল করবে। 7তারা খ্রীষ্টের জন্যই বের হয়েছে এবং অবিশ্বাসীদের কাছ থেকে কিছুই গ্রহণ করে নি। 8সেইজন্য এই রকম লোকদের সাহায্য করা আমাদের উচিত, যেন ঈশ্বরের সত্যের জন্য আমরাও তাদের কাজের সংগী হই।
9আমি মণ্ডলীর কাছে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফেস্‌ মণ্ডলীর মধ্যে প্রধান হতে চায় বলে আমাদের কথা মানে না। 10সেইজন্য সে যা করছে আমি আসলে পর তা সবাইকে জানাব। সে আমাদের বিরুদ্ধে হিংসা করে অনেক মিথ্যা কথা বলেছে। তাতেও সুখী না হয়ে সে নিজেও ভাইদের গ্রহণ করছে না এবং যারা তাদের গ্রহণ করতে চাইছে তাদেরও বাধা দিচ্ছে এবং মণ্ডলী থেকে বের করে দিচ্ছে।
11প্রিয় বন্ধু, মন্দের পিছনে না গিয়ে বরং ভালোর পিছনে চল। যে ভাল কাজ করে সে ঈশ্বরের লোক, আর যে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখে নি। 12সবাই দীমীত্রিয়ের প্রশংসা করছে, এমন কি, ঈশ্বরের সত্যও তা করছে। আমরাও তাঁর প্রশংসা করছি। তুমি তো জান আমরা যা বলি তা সত্যি।
13আমার অনেক কথাই তোমাকে লিখবার ছিল, কিন্তু কালি-কলমে আমি তা লিখতে চাই না। 14আশা করি শীঘ্রই তোমাকে দেখতে পাব, আর তখন মুখোমুখি হয়ে আমরা কথা বলতে পারব।
15তোমার শান্তি হোক। তোমার বন্ধুরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। ওখানকার বন্ধুদের প্রত্যেককে আলাদা আলাদা করে আমাদের শুভেচ্ছা জানায়ো।

Currently Selected:

৩ যোহন 1: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in