YouVersion Logo
Search Icon

যিশাইয় 24

24
পৃথিবীর ধ্বংস
1দেখ, সদাপ্রভু পৃথিবীকে একেবারে খালি করতে ও ধ্বংস করতে যাচ্ছেন। তিনি তার উপরের অংশ উল্টে ফেলে তার বাসিন্দাদের ছড়িয়ে ফেলবেন। 2সেই দিন পুরোহিত ও সাধারণ লোকদের, মনিব ও চাকরের, কর্ত্রী ও দাসীর, দোকানদার ও খদ্দেরের, যে ধার করে ও যে ধার দেয় তাদের এবং ঋণী ও ঋণদাতার সকলের অবস্থা একই রকম হবে। 3পৃথিবী একেবারে খালি হয়ে পড়ে থাকবে, তা সম্পূর্ণভাবে লুট করা হবে। সদাপ্রভু এই কথা বলেছেন।
4পৃথিবী শোকে নিস্তেজ হয়ে যাবে; জগৎ ্নান ও নিস্তেজ হবে এবং পৃথিবীর সম্মানিত লোকেরা ্নান হবে। 5পৃথিবীকে তার লোকেরা নোংরা করে ফেলেছে। তারা আইন-কানুন অমান্য করেছে; তারা নিয়ম ভেংগেছে আর সদাপ্রভুর চিরস্থায়ী ব্যবস্থামত চলে নি। 6সেইজন্য একটা অভিশাপ পৃথিবীকে গ্রাস করবে; তার লোকেরা দোষী হবে। সেইজন্য পৃথিবীর বাসিন্দাদের পুড়িয়ে ফেলা হবে আর খুব কম লোকই বেঁচে থাকবে। 7নতুন আংগুর-রস থাকবে না ও আংগুর লতা নিস্তেজ হবে; যারা আমোদ-আহ্লাদ করে তারা সবাই দুঃখে দীর্ঘনিঃশ্বাস ফেলবে। 8খঞ্জনির ফুর্তি, হৈ-হুল্লোড়কারীদের শব্দ আর বীণার আনন্দ-গান সব থেমে যাবে। 9তারা আর গান করে করে আংগুর-রস খাবে না; মদখোরদের মুখে মদ তেতো লাগবে। 10শহর ধ্বংস হয়ে পড়ে থাকবে। সমস্ত বাড়ী-ঘর বন্ধ হয়ে যাবে; ভিতরে যাওয়া যাবে না। 11রাস্তায় রাস্তায় আংগুর-রসের জন্য চিৎকার উঠবে। সমস্ত আনন্দের বদলে দুঃখ হবে, আর পৃথিবী থেকে সব আমোদ-আহ্লাদ দূর হয়ে যাবে। 12শহর ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকবে এবং তার ফটক টুকরা টুকরা হয়ে ভেংগে যাবে। 13জলপাই গাছ ঝাড়া হলে পর আর আংগুর তুলে নেবার পর যেমন অল্পই ফল গাছে থাকে, পৃথিবীর জাতিগুলোর অবস্থা তেমনই হবে।
14তারা চিৎকার করবে ও আনন্দে গান গাইবে। তারা পশ্চিম দিক থেকে জোরে জোরে সদাপ্রভুর মহিমার গৌরব করবে। 15সেইজন্য পূর্ব দিকের লোকেরা সদাপ্রভুর গৌরব করুক এবং দূর দেশের লোকেরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করুক। 16পৃথিবীর শেষ সীমা থেকে আমরা এই গান শুনতে পাচ্ছি, “ন্যায়পরায়ণ ঈশ্বরের গৌরব হোক!”
কিন্তু আমি বললাম, “হায়! আমি সর্বনাশের মধ্যে পড়ে আছি, কারণ বিশ্বাসঘাতকেরা বিশ্বাসঘাতকতা করছে; হ্যাঁ, তারা খুব বিশ্বাসঘাতকতা করছে।” 17হে জগতের লোকেরা, তোমাদের জন্য ভয়, গর্ত ও ফাঁদ অপেক্ষা করে আছে। 18যে লোক ভয়ের শব্দে পালাবে সে গর্তে পড়বে, আর যে গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে। আকাশে ফাটল ধরবে আর পৃথিবীর ভিত্তিগুলো কাঁপবে। 19পৃথিবী টুকরা টুকরা হবে, পৃথিবী ভেংগে পড়বে, পৃথিবী ভীষণভাবে কাঁপবে। 20পৃথিবী মাতালের মত টলবে, বাতাসে দুলতে থাকা কুঁড়ে-ঘরের মত দুলবে। তার পাপের ভার তার উপর এত বেশী হবে যে, সে পড়ে যাবে; সে আর কখনও উঠতে পারবে না।
21সেই দিন সদাপ্রভু উপরে মহাকাশের সর্ব ক্ষমতার অধিকারীদের শাস্তি দেবেন, আর পৃথিবীতে শাস্তি দেবেন রাজাদের। 22জেলখানার গর্তে যেমন বন্দীদের একসংগে রাখা হয় তেমনি করে তাদের একসংগে রাখা হবে। তাদের বন্ধ করা হবে জেলখানায় আর অনেক দিন পরে তাদের শাস্তি দেওয়া হবে। 23চাঁদ হতভম্ব হবে আর সূর্য লজ্জিত হবে, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমে রাজত্ব করবেন, আর তাঁর বৃদ্ধ নেতারা তাঁর মহিমা দেখতে পাবে।

Currently Selected:

যিশাইয় 24: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in