YouVersion Logo
Search Icon

যিশাইয় 23

23
সোরের বিরুদ্ধে সদাপ্রভুর কথা
1সোর সম্বন্ধে সদাপ্রভুর কথা এই:
হে বড় বড় তর্শীশ-জাহাজ, হাহাকার কর, কারণ সোর ধ্বংস হয়ে গেছে; সেখানে ঘরও নেই, বন্দরও নেই। সাইপ্রাস দ্বীপ থেকে তোমরা এই খবর পেয়েছ।
2হে সাগর পারের লোকেরা, হে সীদোনের বণিকেরা, তোমরা নীরব হও। তোমাদের নাবিকেরা সাগর পার হয়ে যেত। 3শীহোর নদীর, অর্থাৎ নীল নদীর পারের শস্য বড় সাগরের উপর দিয়ে আসত; সোরের আয় ছিল সেই নদীর পারের ফসল, আর সোর হয়ে উঠেছিল সব জাতির বাজার।
4হে সীদোন, লজ্জিত হও, কারণ সাগর, সাগরের দুর্গ এই কথা বলছে, “আমার প্রসব-যন্ত্রণাও হয় নি, আমি জন্মও দিই নি। আমি ছেলেদের মানুষ করি নি আর মেয়েদের বড় করি নি।” 5মিসরে এই খবর গেলে পর মিসরীয়েরা সোরের খবরে দারুণ মনোকষ্ট পাবে।
6হে সাগর পারের লোকেরা, হাহাকার কর; তোমরা পার হয়ে তর্শীশে যাও। 7এই কি তোমাদের সেই আনন্দ করবার শহর, সেই পুরানো, খুব পুরানো শহর, যার লোকেরা দূর দেশে বাস করবার জন্য যেত? 8যে সোর অন্যদের মুকুট পরাত, যার বণিকেরা রাজপুরুষ আর ব্যবসায়ীরা পৃথিবীতে নাম-করা, তার বিরুদ্ধে কে এই পরিকল্পনা করেছে? 9তার সমস্ত অহংকারকে ধ্বংস করবার জন্য আর পৃথিবীর নাম-করা লোকদের নীচু করবার জন্য সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই এই পরিকল্পনা করেছেন।
10হে তর্শীশের লোকেরা, নীল নদীর জল যেমন কিনারা ছাপিয়ে যায় তেমনি করে তোমরাও দেশে ছড়িয়ে পড়; তোমাদের আট্‌্‌কে রাখবার মত আর কেউ নেই। 11সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন আর রাজ্যগুলো কাঁপিয়ে তুলেছেন। তিনি কনান দেশ সম্বন্ধে এক আদেশ জারি করেছেন যেন তার দুর্গগুলো ধ্বংস করা হয়। 12তিনি বলেছেন, “হে সীদোনের লোকেরা, তোমাদের আনন্দ শেষ হয়েছে, কারণ তোমরা তো অত্যাচারিত হয়েছ। ওঠো, পার হয়ে সাইপ্রাস দ্বীপে যাও; সেখানেও তোমরা বিশ্রাম পাবে না।”
13বাবিল দেশের দিকে তাকাও; এক সময় তার লোকদের বিশেষ কেউ জানত না। আসিরিয়েরা বাবিলকে মরু-এলাকার প্রাণীদের জায়গা করেছে, কিন্তু বাবিলীয়েরা সোরকে আক্রমণ করবার জন্য পাহারা-ঘরের মত উঁচু উঁচু রথ তৈরী করেছে, তার বড় বড় বাড়ী লুট করেছে আর তাকে একটা ধ্বংসের স্তূপ বানিয়েছে।
14হে বড় বড় তর্শীশ-জাহাজ, তোমরা হাহাকার কর, কারণ তোমাদের আশ্রয়-বন্দর ধ্বংস হয়ে গেছে।
15সেই সময় একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য সোরকে ভুলে থাকা হবে। কিন্তু সেই সত্তর বছরের শেষে বেশ্যার গানের মত সোরের অবস্থা এই রকম হবে:
16হে ভুলে যাওয়া বেশ্যা,
বীণা নিয়ে শহরে হেঁটে বেড়াও।
সুন্দর করে বীণা বাজাও;
অনেক গান কর যাতে তোমাকে আবার মনে করা যায়।
17সত্তর বছর পার হয়ে গেলে পর সদাপ্রভু সোরের দিকে মনোযোগ দেবেন। তখন সে তার ব্যবসার কাজে ফিরে গিয়ে পৃথিবীর সমস্ত রাজ্যের সংগে ব্যবসা চালাবে। 18কিন্তু তার লাভ ও আয় সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা হবে; সেগুলো জমিয়ে রাখা বা মজুদ করা হবে না। যারা সদাপ্রভুর সামনে চলাফেরা করে তাদের প্রচুর খাবার ও সুন্দর কাপড়-চোপড়ের জন্য তার সেই লাভ খরচ করা হবে।

Currently Selected:

যিশাইয় 23: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in