YouVersion Logo
Search Icon

যিশাইয় 18

18
কূশ দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1হায়! কূশ দেশের নদীগুলোর ওপারে এমন একটা দেশ আছে যেখানে পাখার ঝিঁঝিঁ শব্দ শোনা যায়। 2সেই দেশ জলের উপর দিয়ে নলের তৈরী নৌকায় দূত পাঠায়। হে দ্রুতগামী দূতেরা, যে জাতি লম্বা ও মোলায়েম চামড়ার, যে জাতিকে কাছের ও দূরের লোকেরা ভয় করে, যে শক্তিশালী জাতি অন্যদের পায়ে মাড়ায় এবং যার দেশ নদ-নদী দিয়ে ভাগ করা, তোমরা তার কাছে ফিরে যাও।
3হে জগতের লোকেরা, হে পৃথিবীতে বাসকারী সব লোক, তোমরা দেখো, কখন পাহাড়-পর্বতের উপরে পতাকা তোলা হবে, আর শুনো, কখন তূরী বাজানো হবে। 4সদাপ্রভু আমাকে বলছেন, “পরিষ্কার আকাশে রোদের তেজের মত, গরমকালে ফসল কাটবার সময়ে কুয়াশার মেঘের মত আমি চুপ করে আমার বাসস্থান থেকে দেখতে থাকব।” 5ফসল কাটবার আগে যখন ফুল আর থাকবে না আর সেই ফুল আংগুর হয়ে পেকে যাবে সেই সময় ছুরি দিয়ে তিনি কচি ডালগুলো কেটে ফেলবেন আর ছড়িয়ে পড়া ডালগুলো দূর করে দেবেন। 6পাহাড়ের শকুন ও বুনো পশুদের কাছে তাদের সবাইকে ফেলে রাখা হবে; সারা গরমকাল ধরে শকুনেরা তাদের খাবে আর বুনো পশুরা খাবে সারা শীতকাল ধরে।
7সেই সময় সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কাছে সেই লম্বা ও মোলায়েম চামড়ার জাতির কাছ থেকে উপহার আসবে। এ সেই জাতি যাকে কাছের ও দূরের লোকেরা ভয় করে। এ সেই শক্তিশালী জাতি যে অন্যদের পায়ে মাড়ায় এবং যার দেশ নদ-নদী দিয়ে ভাগ করা। সেই জাতির উপহারগুলো সিয়োন পাহাড়ে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর থাকবার জায়গায় আনা হবে।

Currently Selected:

যিশাইয় 18: SBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in