যিহিষ্কেল 15
15
আংগুর গাছের দৃষ্টান্ত
1পরে সদাপ্রভু আমাকে বললেন, 2“হে মানুষের সন্তান, আংগুর গাছের ডাল কি বনের অন্য যে কোন গাছের ডালের চেয়ে ভাল? 3দরকারী কোন কিছু তৈরী করবার জন্য কি তা থেকে কাঠ নেওয়া হয়? জিনিসপত্র ঝুলিয়ে রাখবার জন্য লোকে কি তা দিয়ে গোঁজ তৈরী করে? 4জ্বালানী কাঠ হিসাবে তা আগুনে ফেলবার পরে যখন কাঠের দু’দিক পুড়ে যায় এবং মাঝখানটা কালো হয়ে যায় তখন কি সেটা কোন কাজে লাগে? 5আগুনে ফেলবার আগে যদি সেটা কোন কিছুর জন্য কাজে না লেগে থাকে তবে আগুনে পুড়ে কালো হয়ে গেলে কি তা দিয়ে কোন দরকারী কিছু তৈরী করা যেতে পারে?
6“সেইজন্য আমি প্রভু সদাপ্রভু বলছি যে, বনের গাছপালার মধ্যে আংগুর গাছের কাঠকে আমি যেমন জ্বালানী কাঠ হিসাবে আগুনে দিয়েছি, তেমনি যিরূশালেমে বাসকারী লোকদেরও আগুনে দেব। 7আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব। আগুন থেকে তারা বের হয়ে আসলেও আগুনই তাদের পুড়িয়ে ফেলবে। আমি যখন তাদের বিরুদ্ধে দাঁড়াব তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। 8দেশটা আমি জনশূন্য করব, কারণ তারা অবিশ্বস্ত হয়েছে। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।”
Currently Selected:
যিহিষ্কেল 15: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000