উপদেশক 11
11
বুদ্ধিমান লোক যা করে
1তুমি তোমার টাকা খাটাও,
কারণ অনেক দিন পরে তা আবার ফিরে পাবে।
2তোমার ধন নানাভাবে খাটাও,
কারণ পৃথিবীতে কি বিপদ আসবে তা তো তুমি জান না।
3মেঘ যদি জলে ভরা থাকে
তবে তা থেকে পৃথিবীতে বৃষ্টি পড়ে।
গাছ দক্ষিণে কি উত্তরে পড়ুক,
যেখানে পড়বে সেখানেই পড়ে থাকবে।
4যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করে
তার বীজ বোনা হয় না;
যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে
তার ফসল কাটা হয় না।
5কেমন করে মায়ের গর্ভের শিশুর মধ্যে আত্মা প্রবেশ করে
তা যেমন তুমি জান না,
তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাজও
তুমি বুঝতে পার না।
6তোমার বীজ সকালে বোনো,
বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো,
কারণ কোন্ সময়ের কাজ সফল হবে
নাকি দু’টাই সমানভাবে ভাল হবে,
তা তো তুমি জান না।
7আলো সুন্দর, আর সূর্য দেখতে পাওয়া ভাল।
8একজন লোক যদি অনেক বছর বেঁচে থাকে
তবে সে যেন সেই দিনগুলোতে আনন্দ ভোগ করে।
কিন্তু অন্ধকারের দিনগুলোর কথাও যেন সে মনে রাখে,
কারণ সেগুলো হবে অনেক।
যা কিছু ঘটবে তা সবই অস্থায়ী।
যুবকদের প্রতি উপদেশ
9হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,
যুবা বয়সের দিনগুলোতে তোমার অন্তর
তোমাকে আনন্দিত করুক।
তোমার অন্তরের ইচ্ছামত পথে চল
আর তোমার চোখে যা ভাল লাগে তা-ই কর,
কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্য
ঈশ্বর তোমার বিচার করবেন।
10কাজেই তোমার অন্তর থেকে বিরক্তি দূর করে দাও,
আর তোমার শরীরকে কষ্ট পেতে দিয়ো না,
কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়।
Currently Selected:
উপদেশক 11: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000