YouVersion Logo
Search Icon

উপদেশক 10

10
1মরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে,
তেমনি একটুখানি নির্বুদ্ধিতা জ্ঞান ও সম্মানকে মুছে ফেলে।
2জ্ঞানীদের অন্তর ভাল পথের দিকে ফেরে,
কিন্তু বোকাদের অন্তর যায় ভুল পথের দিকে।
3এমন কি, রাস্তায় চলবার সময়েও দেখা যায়
বোকার বুদ্ধির অভাব আছে;
সে যে বোকা তা সবাই বুঝতে পারে।
4শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেন
তবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না;
শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও ক্ষমা করা যায়।
5সূর্যের নীচে আমি একটা ব্যাপার দেখেছি যা ঠিক নয়:
শাসনকর্তারা এই রকমের ভুল করে থাকে-
6বুদ্ধিহীনেরা নিযুক্ত হয় বড় বড় পদে,
আর ধনীরা নিযুক্ত হয় নীচু পদে।
7আমি দাসদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদের
দাসের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।
8যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে;
যে দেয়াল ভাংগে তাকে সাপে কামড়াতে পারে।
9যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে;
যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।
10কুড়াল যদি ভোঁতা হয় আর তাতে ধার দেওয়া না হয়,
তবে তা ব্যবহার করতে বেশী শক্তি লাগে,
কিন্তু জ্ঞান ব্যবহার করে মানুষ সফল হয়।
11সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয়
তবে সাপুড়ের কোন লাভ হয় না।
12জ্ঞানী লোকের মুখের কথায় থাকে দয়া,
কিন্তু বোকা তার মুখের কথা দিয়ে নিজেকে ধ্বংস করে।
13তার কথার শুরুতে থাকে নির্বুদ্ধিতা,
শেষে থাকে পুরোপুরি বিচারবুদ্ধিহীনতা।
14বুদ্ধিহীনেরা অনেক কথা বলে,
কিন্তু কি হবে তা কেউ জানে না,
আর ভবিষ্যতে কি ঘটবে তা মানুষকে কে বলে দিতে পারে?
15বোকার পরিশ্রম তাকে ক্লান্ত করে;
সে এত বোকা যে, শহরে যাবার রাস্তাও সে জানে না।
16ধিক্‌ সেই দেশ, যেখানে বালক রাজপদ পায়
আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই ভোজ খায়।
17ধন্য সেই দেশ, যার রাজা উঁচু বংশের লোক,
আর সেখানকার মন্ত্রীরা মাত্‌লামির জন্য নয়
কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
18অলস লোকের ঘরের ছাদ ধ্বসে যায়;
অলসতার জন্য ঘরে জল পড়ে।
19হাসিখুশীর জন্যই ভোজের ব্যবস্থা করা হয়;
আংগুর-রস জীবনে আনন্দ আনে;
টাকা-পয়সা সব কিছু যোগায়।
20রাজাকে মনে মনে অভিশাপ দিয়ো না
কিম্বা নিজের শোবার ঘরে ধনীকে অভিশাপ দিয়ো না,
কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে;
সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।

Currently Selected:

উপদেশক 10: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in