Bible App logo
Search Icon

২ যোহন ভূমিকা

ভূমিকা
যোহনের লেখা এই দ্বিতীয় চিঠিটা হল বিশ্বাসীদের কাছে একটা সংক্ষিপ্ত অনুরোধ যাতে তারা একে অন্যকে ভালবাসে এবং ভণ্ড শিক্ষকদের থেকে সাবধান থাকে। মণ্ডলীর প্রথম যুগে এমন অনেক প্রচারক ছিলেন যাঁরা ঘুরে ঘুরে প্রচার করতেন। দুঃখের বিষয় ভণ্ড শিক্ষকেরাও সহজে টাকা-পয়সা লাভ করবার ও তাদের ভুল শিক্ষা ছড়িয়ে দেবার জন্য সেই একই নিয়ম ধরেছিল। যোহন তাঁর পাঠকদের নির্দেশ দিচ্ছেন যে, প্রভু যীশু খ্রীষ্ট সম্বন্ধে ভুল শিক্ষা দেওয়া কোন লোকের সংগে যেন তারা কোন রকম সমপর্ক না রাখে। সম্পর্ক
বিষয় সংক্ষেপ:
(ক) শুভেচ্ছা জানানো (১-৩ পদ)
(খ) যোহনের আনন্দ প্রকাশ (৪ পদ)
(গ) ভালবাসার পথে চলবার আদেশ (৫,৬ পদ)
(ঘ) ভণ্ড শিক্ষকদের সম্বন্ধে সতর্ক করা (৭-১১ পদ)
(ঙ) যোহনের আশা (১২,১৩ পদ)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in