Bible App logo
Search Icon

২ যোহন 1

1
1ঈশ্বর যাকে বেছে নিয়েছেন সেই মহিলা ও তার সন্তানদের কাছে সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি। ঈশ্বরের সত্যের দরুন আমি তোমাদের সবাইকে ভালবাসি। কেবল যে আমি তোমাদের ভালবাসি তা নয়, কিন্তু যারা ঈশ্বরের সত্য জানতে পেরেছে তারা সবাই তোমাদের ভালবাসে। 2যে সত্য আমাদের অন্তরে আছে এবং চিরকাল ধরে আমাদের সংগে থাকবে সেই সত্যের জন্যই আমরা তোমাদের ভালবাসি।
3পিতা ঈশ্বর এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্টের কাছ থেকে সত্য ও ভালবাসার মধ্য দিয়ে দয়া, করুণা আর শান্তি আমাদের সংগে থাকবে।
সত্য ও ভালবাসা
4পিতা আমাদের যে আদেশ দিয়েছেন সেই অনুসারেই তোমার কয়েকটি ছেলেমেয়ে ঈশ্বরের সত্যের পথে চলছে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। 5আমরা যেন একে অন্যকে ভালবাসি, এটাই হল তোমার কাছে আমার অনুরোধ। প্রিয় বোন, আমি যা লিখছি তা কোন নতুন আদেশ নয়, বরং এই আদেশ আমরা প্রথম থেকেই পেয়েছিলাম। 6ভালবাসা হল ঈশ্বরের আদেশ মত চলা। তোমরা প্রথম থেকেই যে আদেশের কথা শুনে এসেছ সেইমতই তোমরা ভালবাসার পথে চল।
7জগতে এমন অনেক লোক বের হয়েছে যারা ছলনা করে বেড়ায়। যীশু খ্রীষ্ট যে মানুষ হয়ে এসেছিলেন তারা তা স্বীকার করে না। এই রকম লোকেরাই ছলনাকারী ও খ্রীষ্টের শত্রু। 8তোমরা সতর্ক থাক, যাতে তোমাদের পরিশ্রমের ফল না হারিয়ে তোমরা পুরস্কারের সবটাই লাভ করতে পার।
9যারা খ্রীষ্টের দেওয়া শিক্ষার সীমা ছাড়িয়ে যায় এবং সেই শিক্ষায় স্থির থাকে না তাদের অন্তরে ঈশ্বর নেই। কিন্তু যে সেই শিক্ষায় স্থির থাকে তার অন্তরে পিতা এবং পুত্র দু’জনেই আছেন। 10যদি কেউ তোমাদের কাছে এসে সেই শিক্ষা না দেয় তবে তোমাদের বাড়ীতে তাকে গ্রহণ কোরো না এবং শুভেচ্ছাও জানায়ো না। 11যে তাকে শুভেচ্ছা জানায় সে তার মন্দ কাজেরও ভাগ নেয়।
12যদিও তোমাদের কাছে আমার অনেক কথা লিখবার ছিল তবুও কাগজ ও কালিতে তা লিখতে চাই না। তার চেয়ে আমি তোমাদের কাছে গিয়ে মুখোমুখি কথা বলবার আশা করি, যেন আমাদের আনন্দ পূর্ণ হয়।
13ঈশ্বরের বাছাই করা তোমার বোনের ছেলেমেয়েরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।

Currently Selected:

২ যোহন 1: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ২ যোহন 1