1
ইউসা 6:2
Kitabul Mukkadas
MBCL
মাবুদ তখন ইউসাকে বললেন, “দেখ, আমি জেরিকো শহরটা, তার বাদশাহ্ এবং তার সমস্ত বীর যোদ্ধাদের তোমার হাতে তুলে দিয়েছি।
Compare
Explore ইউসা 6:2
2
ইউসা 6:5
যখন তোমরা শুনবে সেই ইমামেরা শিংগায় একটানা আওয়াজ তুলেছে তখন সব লোকেরা খুব জোরে চিৎকার করে উঠবে। তাতে শহরের দেয়াল ধ্বসে পড়ে যাবে আর তখন বনি-ইসরাইলরা তার উপর দিয়ে সোজা ভিতরে ঢুকে যাবে।”
Explore ইউসা 6:5
3
ইউসা 6:3
তোমরা সমস্ত সৈন্যেরা মিলে শহরের বাইরের চারদিকটা একবার ঘুরে এস; ছয় দিন ধরে তা-ই করবে।
Explore ইউসা 6:3
4
ইউসা 6:4
সাতজন ইমাম সাতটা শিংগা নিয়ে সাক্ষ্য-সিন্দুকের আগে আগে যাবে। সপ্তম দিনে তোমরা শহরের চারদিকটা সাতবার ঘুরবে এবং তার সংগে ইমামেরা শিংগা বাজাবে।
Explore ইউসা 6:4
5
ইউসা 6:1
সেই সময় বনি-ইসরাইলদের জন্য জেরিকো শহরের দরজাগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে কেউ বের হয়েও আসত না আবার কেউ ভিতরেও ঢুকত না।
Explore ইউসা 6:1
6
ইউসা 6:16
সপ্তম বার ঘুরবার সময় যখন ইমামেরা শিংগাতে একটানা আওয়াজ তুললেন তখন ইউসা লোকদের হুকুম দিলেন, “তোমরা খুব জোরে চিৎকার কর, কারণ মাবুদ শহরটা তোমাদের দিয়েছেন।
Explore ইউসা 6:16
7
ইউসা 6:17
শহর ও তার মধ্যেকার সব কিছু মাবুদের দেওয়া ধ্বংসের বদদোয়ার অধীন। কেবল বেশ্যা রাহব ও তার ঘরে যে সব লোক রয়েছে তারা বেঁচে থাকবে, কারণ আমাদের পাঠানো লোকদের সে লুকিয়ে রেখেছিল।
Explore ইউসা 6:17