1
ইশাইয়া 60:1
Kitabul Mukkadas
MBCL
মাবুদ বলছেন, “হে জেরুজালেম, ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে; মাবুদের মহিমা তোমাকে আলো দিচ্ছে।
Compare
Explore ইশাইয়া 60:1
2
ইশাইয়া 60:3
জাতিরা তোমার আলোর কাছে আসবে; বাদশাহ্রা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।
Explore ইশাইয়া 60:3
3
ইশাইয়া 60:2
দেখ, দুনিয়া আঁধারে ঢেকে গেছে আর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার, কিন্তু মাবুদ তোমার উপরে আলো দেবেন আর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
Explore ইশাইয়া 60:2
4
ইশাইয়া 60:22
তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে, আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি মাবুদ; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”
Explore ইশাইয়া 60:22
5
ইশাইয়া 60:19
দিনের বেলায় সূর্যের আলো তোমার আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না, কারণ মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো, আর তোমার আল্লাহ্ হবেন তোমার জাঁকজমক।
Explore ইশাইয়া 60:19
6
ইশাইয়া 60:20
তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না, তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না। মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো; তোমার শোকের দিন শেষ হবে।
Explore ইশাইয়া 60:20
7
ইশাইয়া 60:5
তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে, মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে; সাগরের ধন তোমার কাছে আনা হবে, জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।
Explore ইশাইয়া 60:5
8
ইশাইয়া 60:4
“তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ, তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে আর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।
Explore ইশাইয়া 60:4
9
ইশাইয়া 60:21
তখন তোমার সব লোকেরা সৎ হবে; তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে। তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ; তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
Explore ইশাইয়া 60:21
10
ইশাইয়া 60:18
কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা। তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধার আর তোমার দরজাগুলোর নাম হবে প্রশংসা।
Explore ইশাইয়া 60:18
11
ইশাইয়া 60:11
তোমার দরজাগুলো সব সময় খোলা থাকবে, দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না যাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে; তাদের বাদশাহ্দেরও নিয়ে আসা হবে।
Explore ইশাইয়া 60:11
12
ইশাইয়া 60:6
মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে, ছেয়ে যাবে মাদিয়ান ও ঐফার শক্তিশালী উটে। তারা সোনা আর খোশবু ধূপ নিয়ে সাবা দেশ থেকে আসবে আর মাবুদের গৌরব ঘোষণা করবে।
Explore ইশাইয়া 60:6
13
ইশাইয়া 60:10
“বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবে আর তাদের বাদশাহ্রা তোমার সেবা করবে। যদিও রাগে আমি তোমাকে আঘাত করেছি তবুও রহমত করে আমি তোমাকে মমতা করব।
Explore ইশাইয়া 60:10
14
ইশাইয়া 60:15
“যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্য দিয়ে যেত না, তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্র আর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।
Explore ইশাইয়া 60:15
15
ইশাইয়া 60:16
মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায় তেমনি জাতিরা ও বাদশাহ্রা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে। তখন তুমি জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, ইয়াকুবের শক্তিশালী আল্লাহ্।
Explore ইশাইয়া 60:16