1
ইশাইয়া 59:2
Kitabul Mukkadas
MBCL
কিন্তু তোমাদের অন্যায় মাবুদের কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে। তোমাদের গুনাহের দরুন তিনি তাঁর মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন; সেইজন্য তিনি শোনেন না।
Compare
Explore ইশাইয়া 59:2
2
ইশাইয়া 59:1
দেখ, মাবুদের হাত এত খাটো নয় যে, তিনি উদ্ধার করতে পারেন না; তাঁর কানও এত ভারী নয় যে, তিনি শুনতে পান না।
Explore ইশাইয়া 59:1
3
ইশাইয়া 59:21
তাদের জন্য আমার ব্যবস্থা এই: আমার যে রূহ্ তোমাদের উপরে আছে আর আমার যে কথা আমি তোমাদের মুখে দিয়েছি তা তোমাদের, তোমাদের ছেলেমেয়েদের ও তাদের বংশধরদের মুখ থেকে চলে যাবে না; তা এখন থেকে চিরকাল থাকবে। আমি মাবুদ এই কথা বলছি।”
Explore ইশাইয়া 59:21
4
ইশাইয়া 59:19
পশ্চিম দিকের লোকেরা মাবুদকে ভয় করবে আর পূর্ব দিকের লোকেরা তাঁর মহিমা দেখে ভয় পাবে, কারণ মাবুদ তাঁর নিঃশ্বাসের ঝাপ্টায় তাড়ানো বাঁধ-ভাংগা বন্যার মত আসবেন।
Explore ইশাইয়া 59:19
5
ইশাইয়া 59:20
মাবুদ বলছেন, “ইয়াকুবের যারা তওবা করেছে তাদের জন্য মুক্তিদাতা সিয়োনে আসবেন।
Explore ইশাইয়া 59:20