মাবুদ, তোমাদের মুক্তিদাতা, ইসরাইলের আল্লাহ্ পাক এই কথা বলছেন, “আমি তোমাদের মাবুদ আল্লাহ্; তোমাদের উপকারের জন্য আমি তোমাদের শিক্ষা দিই। যে পথে তোমাদের চলতে হবে আমি সেই পথে তোমাদের চালাই। তোমরা যদি কেবল আমার হুকুমের প্রতি মনোযোগ দিতে তাহলে তোমাদের শান্তি হত নদীর মত আর তোমাদের সততা হত সাগরের ঢেউয়ের মত।