1
ইশাইয়া 49:15
Kitabul Mukkadas
MBCL
সেইজন্য মাবুদ বলছেন, “মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমন কি, মা-ও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনও তোমাকে ভুলে যাব না।
Compare
Explore ইশাইয়া 49:15
2
ইশাইয়া 49:16
দেখ, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি; তোমার চারদিকের দেয়াল সব সময় আমার সামনে আছে।
Explore ইশাইয়া 49:16
3
ইশাইয়া 49:25
কিন্তু মাবুদ বলছেন, “জ্বী, যোদ্ধাদের হাত থেকে বন্দীদের নিয়ে নেওয়া হবে আর ভয়ংকর লোকের হাত থেকে লুটের জিনিস উদ্ধার করা হবে। যারা তোমার সংগে ঝগড়া করবে তাদের সংগে আমিই ঝগড়া করব আর তোমার সন্তানদের আমিই রক্ষা করব।
Explore ইশাইয়া 49:25
4
ইশাইয়া 49:6
তিনি বলছেন, “কেবল ইয়াকুবের বংশকে উদ্ধার করবার জন্য আর ইসরাইলের বেঁচে থাকা বান্দাদের ফিরিয়ে আনবার জন্য যে তুমি আমার গোলাম হবে তা নয়; সেটা খুবই সামান্য ব্যাপার। এছাড়াও আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মত করব যেন তোমার মধ্য দিয়ে সারা দুনিয়ার লোক নাজাত পায়।”
Explore ইশাইয়া 49:6
5
ইশাইয়া 49:13
হে আসমান, আনন্দে চিৎকার কর; হে দুনিয়া, আনন্দ কর; হে পাহাড়-পর্বত, জোরে জোরে আনন্দ-কাওয়ালী গাও; কারণ মাবুদ তাঁর বান্দাদের সান্ত্বনা দেবেন আর তাঁর অত্যাচারিত লোকদের উপর মমতা করবেন।
Explore ইশাইয়া 49:13