হে মাবুদ, আমরা আমাদের নাফরমানী ও আমাদের পূর্বপুরুষদের অপরাধ স্বীকার করছি; কারণ আমরা তোমার বিরুদ্ধে গুনাহ্ করেছি। তুমি তোমার নামের অনুরোধে আমাদের ঘৃণা করো না, তোমার মহিমার সিংহাসনকে অনাদরের পাত্র করো না; আমাদের সঙ্গে তোমার নিয়ম স্মরণ কর, ভঙ্গ করো না।